বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষ চীন ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, জ্বালানি এবং বিনিয়োগ খাতের পারস্পরিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার বিষয়ে তারা বিস্তারিত আলোচনা করেন।
বৈঠকে টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি খাতে অংশীদারত্ব জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
এ সময় রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতির প্রশংসা করেন এবং এই খাতের আধুনিকায়ন ও প্রযুক্তিগত উন্নয়নে চীনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সূত্র: সিএমজি বাংলা