Monday, August 17, 2026
Live

বাংলাদেশের তরুণদের এআই দক্ষতা গড়তে হুয়াওয়ে-ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউটের সমঝোতা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বাংলাদেশের তরুণদের এআই দক্ষতা গড়তে হুয়াওয়ে-ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউটের সমঝোতা

বাংলাদেশে তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দক্ষতা উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট-এর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। এর আওতায় কনফুসিয়াস ইনস্টিটিউটকে নিবন্ধিত হুয়াওয়ে আইসিটি একাডেমি হিসেবে পরিচালনা করা হবে এবং শিক্ষার্থীদের জন্য অনলাইন ও স্ব-নির্ধারিত এআই প্রশিক্ষণ কর্মসূচির সুযোগ দেবে হুয়াওয়ে।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সিনো-বাংলা ডে ২০২৬’-এর অংশ হিসেবে আয়োজিত চীনা প্রতিষ্ঠানগুলোর চাকরি মেলায় এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। হুয়াওয়ে সাউথ এশিয়ার পাবলিক অ্যাফেয়ার্সের ব্যবস্থাপনা পরিচালক মা পেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্য গণিতের মৌলিক বিষয়, এআইয়ের পরিচিতি, ইন্টেলিজেন্ট কালচারাল কম্পিউটিং, এআইয়ের নীতি ও প্রয়োগ, এআই প্রযুক্তি ও এর ব্যবহার এবং হুয়াওয়ের এআই প্রসেসর ডেভেলপমেন্টসহ বিভিন্ন বিষয়ে কাঠামোবদ্ধ কোর্স থাকবে।

হুয়াওয়ে সাউথ এশিয়ার পাবলিক অ্যাফেয়ার্সের ব্যবস্থাপনা পরিচালক মা পেন বলেন, বাংলাদেশে আইসিটি খাতে শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদার এবং তরুণদের জন্য নতুন সুযোগ তৈরিতে হুয়াওয়ে প্রতিশ্রুতিবদ্ধ। কনফুসিয়াস ইনস্টিটিউটের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির পরিবর্তনশীল চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভবিষ্যতমুখী এআই জ্ঞান ও দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের সহায়তা করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই বলেন, কাঠামোবদ্ধ এআই কোর্স ও আন্তর্জাতিক সার্টিফিকেশনের সুযোগ শিক্ষার্থীদের উদীয়মান প্রযুক্তি এবং আন্তর্জাতিক মান সম্পর্কে আরও বেশি ধারণা দেবে। এই উদ্যোগ কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা সমৃদ্ধ করার পাশাপাশি এআইকে পড়াশোনা ও ভবিষ্যৎ ক্যারিয়ারের ক্ষেত্র হিসেবে বেছে নিতে উৎসাহিত করবে।

হুওয়াওয়ে আইসিটি একাডেমি শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে একটি বৈশ্বিক অংশীদারত্বের সেতু হিসেবে কাজ করে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের একাডেমি গড়ে তোলার মাধ্যমে একাডেমিক শিক্ষা ও বাস্তব কর্মক্ষেত্রের দক্ষতার মধ্যে ব্যবধান কমাতে এবং ডিজিটাল অর্থনীতির উপযোগী দক্ষ জনশক্তি তৈরিতে সহায়তা করা হয়।

এমওইউ স্বাক্ষরের পাশাপাশি চাকরি মেলায় অংশ নেয় হুয়াওয়ে। প্রতিষ্ঠানটি শিক্ষার্থী ও তরুণ চাকরিপ্রত্যাশীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে এবং সম্ভাবনাময় প্রার্থীদের কাছ থেকে সিভি সংগ্রহ করে। প্রতি বছরই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নতুন গ্র্যাজুয়েটরা হুয়াওয়ের দলে যোগ দিয়ে তাদের পেশাগত ক্যারিয়ার শুরু করার সুযোগ পান।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.