Saturday, October 3, 2026
Live

বৃহস্পতিবার ছিউশি ম্যাগাজিনে প্রকাশিত হবে সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ প্রবন্ধ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বৃহস্পতিবার ছিউশি ম্যাগাজিনে প্রকাশিত হবে সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ প্রবন্ধ

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ ছিউশি ম্যাগাজিনে প্রকাশিত হবে আগামীকাল (বৃহস্পতিবার)। ‘অন্তর্ভুক্তিমূলক, মৌলিক ও নিরাপত্তা-জালভিত্তিক জীবনজীবিকা নির্মাণ জোরদার’ শিরোনামের এই প্রবন্ধে জোর দিয়ে বলা হয়েছে, চীনা বৈশিষ্ট্যসম্পন্ন আধুনিকায়নে জনগণের জীবনযাত্রার উন্নয়ন সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ।

প্রবন্ধে বলা হয়েছে, জনগণের উন্নত জীবনের আকাঙ্ক্ষাই চীনের লক্ষ্য। এই লক্ষ্য মহৎ, আবার সরলও। এটি হলো চূড়ান্তভাবে জনগণকে আরও উন্নত জীবনযাপনের সুযোগ করে দেওয়া। উন্নয়নের পথে জনগণের জীবনযাত্রার নিশ্চয়তা ও উন্নয়নের নীতি মেনে চলতে হবে, উন্নত জীবন গড়ার জন্য সম্মিলিত প্রচেষ্টাকে উৎসাহিত করতে হবে এবং ক্রমাগত জনগণের উন্নত জীবনের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে।

প্রবন্ধটিতে আরও বলা হয়েছে, জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি মেনে চলতে হবে এবং অন্তর্ভুক্তিমূলক, মৌলিক ও নিরাপত্তা-জালভিত্তিক জীবনজীবিকা ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। জনগণের ব্যাপকতম অংশের মৌলিক স্বার্থ উপলব্ধি, সুরক্ষা ও বিকাশ করতে হবে। একই সঙ্গে জনগণের জরুরি প্রয়োজন ও উদ্বেগের সমাধানে মনোযোগ দিতে হবে, মৌলিক জনসেবা ব্যবস্থা উন্নত করতে হবে, জনসেবার মান বাড়াতে হবে, ভারসাম্য ও সহজলভ্যতা নিশ্চিত করতে হবে এবং দৃঢ়ভাবে অভিন্ন সমৃদ্ধি এগিয়ে নিতে হবে।

প্রবন্ধে বলা হয়েছে, মূলনীতি সমুন্নত রেখে, গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে মনোযোগ দিয়ে, ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে এবং মানুষের প্রত্যাশাকে সঠিক পথে পরিচালিত করে শিক্ষা, আয় বণ্টন, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও আবাসনের মতো বিষয়গুলো সমন্বিতভাবে মোকাবেলা করতে হবে।

এতে আরও বলা হয়েছে, অর্থনৈতিক উন্নয়নের মৌলিক উদ্দেশ্য হলো জনগণের জীবনজীবিকা আরও ভালোভাবে নিশ্চিত ও উন্নত করা। জনগণের জীবনজীবিকার সমস্যা সমাধান করাই উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবনজীবিকার উন্নয়নকে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে।

অর্থনৈতিক উন্নয়নের নীতিমালায় জনগণের জীবনজীবিকার উন্নতির প্রয়োজনীয়তাকে বিবেচনায় নিতে হবে। একই সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন কীভাবে জনগণের জীবনজীবিকার উন্নতিতে ভূমিকা রাখছে, সেটিও বিবেচনা করতে হবে। এর মাধ্যমে জনগণের জীবনজীবিকার উন্নতি ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে কার্যকর সংযোগ তৈরি হবে এবং দুটিই পরস্পরকে শক্তিশালী করবে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.