চীনের ভাইস-প্রেসিডেন্ট হান চেং, আজ (মঙ্গলবার) বেইজিংয়ে, কম্বোডিয়ার রাজা নরোদম সিহামোনি এবং রাণীমাতা নরোদম মোনিথ সিহানুকের সঙ্গে এক সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাতে হান চেং বলেন, দু’দেশের মৈত্রী চীনের পুরনো প্রজন্মের নেতাদের এবং নরোদম সিহানুকের যৌথ প্রচেষ্টায় গড়ে উঠেছে এবং বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে অটল আছে। আর, প্রেসিডেন্ট সি এবং রাজা সিহামোনি’র কৌশলগত নির্দেশনায়, দু’দেশের সম্পর্ক নতুন যুগে সার্বক্ষণিক চীন-কম্বোডিয়া অভিন্ন কল্যাণের সমাজ গড়ার নতুন পর্যায়ে প্রবেশ করছে। চীন কম্বোডিয়ার সাথে হাতে হাত রেখে, দু’দেশের নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য কার্যকর করবে এবং দ্বিপক্ষীয় মৈত্রীকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে কাজ করে যাবে।
এ সময় সিহামোনি ও মোনিথ বলেন, কম্বোডিয়া ও চীন সবসময় ঐক্যবদ্ধ থেকে ও হাতে হাত রেখে, প্রবীণ নেতাদের গড়া গভীর বন্ধুত্বকে সুসংহত করে যাচ্ছে। কম্বোডিয়া দৃঢ়ভাবে ‘এক-চীননীতি’ মেনে চলে এবং চীনের সমৃদ্ধি ও দেশটির জনগণের জন্য শান্তি ও স্থিতিশীলতা কামনা করে।
সূত্র: সিএমজি