Saturday, October 3, 2026
Live

বৈশ্বিক উন্নয়ন উদ্যোগকে আরও গভীর ও বাস্তবসম্মত করতে সকল পক্ষের সঙ্গে কাজ করতে ইচ্ছুক চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বৈশ্বিক উন্নয়ন উদ্যোগকে আরও গভীর ও বাস্তবসম্মত করতে সকল পক্ষের সঙ্গে কাজ করতে ইচ্ছুক চীন

বৈশ্বিক উন্নয়ন উদ্যোগকে আরও গভীর ও বাস্তবসম্মত পর্যায়ে নিয়ে যেতে সকল পক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করতে চীন ইচ্ছুক। সোমবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন।

কুও চিয়াখুন বলেন, ২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ’-এর পঞ্চম বার্ষিকী উপলক্ষে উচ্চপর্যায়ের সংলাপ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে তিন শতাধিক অতিথি অংশ নেন। তাদের মধ্যে ‘বৈশ্বিক উন্নয়ন উদ্যোগের বন্ধু’ গোষ্ঠীর সদস্য দেশগুলোর নেতা ও মন্ত্রীপর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানরাও ছিলেন।

মুখপাত্র বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ওই সভায় একটি অভিনন্দনবার্তা পাঠান। বার্তায় তিনি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা জোরদার, বৈশ্বিক উন্নয়নের গতি পুনরুজ্জীবিত এবং জাতিসংঘের ২০৩০ টেকসই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে ‘বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ’ প্রস্তাব করার কথা উল্লেখ করেন।

কুও চিয়াখুন বলেন, সকল পক্ষের যৌথ প্রচেষ্টায় গত পাঁচ বছরে ১২০টিরও বেশি দেশে বৈশ্বিক উন্নয়ন উদ্যোগের আওতায় বিভিন্ন সহযোগিতা প্রকল্প গড়ে উঠেছে এবং এসব প্রকল্প থেকে ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। চীন জনকেন্দ্রিক উন্নয়ন দর্শন অনুসরণ করে সকল পক্ষের সঙ্গে যৌথভাবে বৈশ্বিক উন্নয়ন উদ্যোগকে আরও গভীর ও বাস্তবসম্মত পর্যায়ে নিয়ে যেতে ইচ্ছুক।

মুখপাত্র আরও বলেন, গত পাঁচ বছরে বৈশ্বিক উন্নয়ন উদ্যোগের বাস্তবায়ন থেকে অর্জিত অভিজ্ঞতা ও ফলাফল প্রমাণ করেছে যে, মানবতার অগ্রগতি এবং মানবজাতির অভিন্ন ভবিষ্যৎ গঠনে চীন ধারাবাহিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.