Saturday, October 3, 2026
Live

ব্রিকসের জন্য সি চিন পিংয়ের পাঁচ প্রস্তাব, কৃত্রিম বুদ্ধিমত্তার ওপেন-সোর্স জোন গড়ে তুলবে চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ব্রিকসের জন্য সি চিন পিংয়ের পাঁচ প্রস্তাব, কৃত্রিম বুদ্ধিমত্তার ওপেন-সোর্স জোন গড়ে তুলবে চীন

সেপ্টেম্বর ১৩: আজ (রোববার) সকালে ভারতের নয়াদিল্লিতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ব্রিকস দেশগুলোর নেতাদের ১৮তম শীর্ষ সম্মেলনের দ্বিতীয় পর্বের অধিবেশনে অংশ নেন এবং ‘ব্রিকস সহযোগিতার ভিত্তি সুদৃঢ় করা, গ্লোবাল সাউথের শক্তি বাড়ানো’ শিরোনামে গুরুত্বপূর্ণ ভাষণ দেন।

সি চিন পিং জোর দিয়ে বলেন, গ্লোবাল সাউথের দেশগুলোকে একসঙ্গে আন্তর্জাতিক আইনের শাসন রক্ষা করতে হবে। সার্বভৌম সমতা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তিসহ আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিগুলো সমুন্নত রাখতে হবে। আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক নিয়ম যেন সবার জন্য সমানভাবে প্রয়োগ হয় এবং কোনো দ্বৈত মানদণ্ড গ্রহণ করা না হয়, তা নিশ্চিত করতে হবে।

সি বলেন, বহুপাক্ষিক সংস্থার সংস্কার ও কার্যকারিতা বাড়ানোর উদ্যোগকে সমর্থন করতে হবে এবং বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারকে সঠিক পথে এগিয়ে নিতে হবে।

ভাষণে চীনের প্রেসিডেন্ট আরও বলেন, মানুষকে কেন্দ্র করে উন্নয়নের ধারণা অনুসরণ করতে হবে এবং জাতিসংঘের ২০৩০ সালের টেকসই উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে এগিয়ে যেতে হবে। নিরাপত্তা ব্যবস্থাপনায় হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে, ঐতিহ্যগত ও অপ্রচলিত—উভয় ধরনের নিরাপত্তা হুমকি মোকাবিলা করতে হবে।

বৈশ্বিক জলবায়ু শাসনব্যবস্থা আরও উন্নত করার পাশাপাশি একটি বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা শাসন কাঠামো দ্রুত গড়ে তোলার ওপর জোর দেন সি চিন পিং।

ব্রিকস সহযোগিতা আরও গভীর করার জন্য সি চিন পিং পাঁচটি উদ্যোগ প্রস্তাব করেন।

প্রথমে তিনি বলেন, চীন সবার আগে ব্রিকস দেশগুলোর জন্য একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ওপেন-সোর্স জোন গড়ে তুলবে। বৃহৎ ভাষা মডেলের উন্নয়ন ও প্রয়োগে সহযোগিতা সমর্থন করবে, কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করবে এবং একটি উন্মুক্ত এআই পরিবেশ গড়ে তুলবে।

চীন ব্রিকস দেশগুলোর বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে অংশীদারত্ব গড়ে তোলার প্রস্তাব করে বলেও জানান তিনি।

সি বলেন, একটি স্মার্ট পোর্টাল স্থাপন করে নীতিগত সমন্বয় জোরদার করা এবং উন্মুক্ত উন্নয়নের নতুন কেন্দ্র গড়ে তোলা হবে এবং আগামী বছর চীন ব্রিকস দেশগুলোর সেবা বাণিজ্য ফোরাম আয়োজন করবে এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার নতুন প্রবৃদ্ধির ক্ষেত্র তৈরি করবে।

ব্রিকস দেশগুলোর জন্য একটি ডিজিটাল শিল্প ক্লাউড প্ল্যাটফর্ম প্রতিষ্ঠায় উদ্যোগ নেবে বলে জানান চীনের প্রেসিডেন্ট। ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময় এবং শিল্প খাতের মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে যৌথভাবে ডিজিটাল অর্থনীতির বিকাশ এগিয়ে নেওয়া হবে।

চীন ব্রিকস দেশগুলোকে স্মার্ট কারখানা নির্মাণে সহায়তা করতে এবং অভিন্ন মানদণ্ড ও নিয়মকাঠামো গড়ে তুলতে আগ্রহী এবং চীন ব্রিকস দেশগুলোর জন্য একটি প্রকৌশলী প্রশিক্ষণ জোট গঠনের প্রস্তাব করেছে বলে জানান সি চিন পিং।

সি চিন পিং জোর দিয়ে বলেন, এ বছর চীনের “পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা” বাস্তবায়নের সূচনাবর্ষ। এই পরিকল্পনা শুধু চীনের নিজস্ব উন্নয়নের পরিকলপনা নয়, বরং বিশ্বের জন্য উন্মুক্ত সহযোগিতার সুযোগের তালিকাও করে দিয়েছে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.