Saturday, October 3, 2026
Live

ভবিষ্যৎমুখী শিল্পের বিকাশ ত্বরান্বিত করার আহ্বান চীনা প্রধানমন্ত্রীর

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ভবিষ্যৎমুখী শিল্পের বিকাশ ত্বরান্বিত করার আহ্বান চীনা প্রধানমন্ত্রীর

পরবর্তী প্রজন্মের স্মার্ট উৎপাদন ব্যবস্থার জোরালো বিকাশ, উদীয়মান ও ভবিষ্যৎমুখী শিল্পের উন্নয়ন ত্বরান্বিত এবং উন্নত উৎপাদন খাতের সম্প্রসারণ ও শক্তিশালীকরণ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং।

মঙ্গলবার সাংহাইতে এক পরিদর্শনকালে এ আহ্বান জানান চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য লি ছিয়াং। এ সময় তিনি উন্নত উৎপাদন বিষয়ক সাম্প্রতিক জাতীয় সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ওপর জোর দেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রয়োগের একটি পরীক্ষামূলক কেন্দ্রে লি ছিয়াং বিশেষায়িত ও শিল্প-কারখানায় ব্যবহৃত রোবট এবং জটিল পরিস্থিতিতে সেগুলোর ব্যবহার পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, এআই-এর মতো উদীয়মান শিল্প দ্রুত এগিয়ে যাচ্ছে এবং উৎপাদন খাতে প্রযুক্তিগত উদ্ভাবন ও ব্র্যান্ডের মানোন্নয়নের জন্য নতুন সুযোগ তৈরি করছে।

এ সময় শিল্প নকশা, পরীক্ষামূলক কার্যক্রম এবং রক্ষণাবেক্ষণের মতো ক্ষেত্রগুলোতে মনোযোগ দিয়ে উৎপাদন ও সেবা-সহায়ক প্ল্যাটফর্ম গড়ে তোলার পাশাপাশি মূল প্রযুক্তি নিয়ে গবেষণা জোরদার, মৌলিক গবেষণায় সহায়তা বাড়ানো এবং বিশ্বমানের উদ্ভাবনী পরিবেশ বা ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.