ভূ-তাপীয় জ্বালানির সরাসরি ব্যবহারে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে চীন। দেশটির ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের (সিজিএস) তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে ভূ-তাপীয় উপায়ে ঘর ঠান্ডা ও গরম রাখার (হিটিং অ্যান্ড কুলিং) আওতাধীন অঞ্চল ১৬৫ কোটি বর্গমিটারে পৌঁছেছে।
সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে সিজিএস জানায়, পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬-২০৩০) মেয়াদে চীন ভূ-তাপীয় জ্বালানি অনুসন্ধান ও উন্নয়নে মূলত চারটি প্রধান অঞ্চলকে গুরুত্ব দেবে। এগুলো হলো— উত্তর চীন, উত্তর-পূর্ব চীন, ইয়াংসি নদীর মধ্য ও নিম্ন অববাহিকা এবং দক্ষিণ-পূর্ব উপকূলীয় এলাকা।
পরিবেশবান্ধব ভূ-তাপীয় জ্বালানি একটি স্থিতিশীল, স্বল্প কার্বন নির্গমনকারী এবং অত্যন্ত দক্ষ নবায়নযোগ্য সম্পদ। এই জ্বালানি সরাসরি ব্যবহারে দীর্ঘকাল ধরেই বিশ্বজুড়ে শীর্ষস্থান ধরে রেখেছে চীন।
সূত্র: সিএমজি বাংলা