মধ্য আফ্রিকায় রাজনৈতিক প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছে চীন। জাতিসংঘে চীনের স্থায়ী উপপ্রতিনিধি সুন লেই, গতকাল (মঙ্গলবার) নিরাপত্তা পরিষদের মধ্য আফ্রিকা বিষয়ক প্রকাশ্য সম্মেলনে, এ আহ্বান জানান।
সুন লেই বলেন, মধ্য আফ্রিকার রাজনৈতিক প্রক্রিয়া সামনে এগিয়ে চলেছে এবং শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক অগ্রগতিও সাধিত হয়েছে। তবে, নিরাপত্তা, দেশ প্রশাসন, ও উন্নয়নের ক্ষেত্রে দেশটি নতুন নতুন চ্যালেঞ্জেরও সম্মুখীন হচ্ছে। আন্তর্জাতিক সমাজের উচিত, দেশটিতে রাজনৈতিক প্রক্রিয়া ত্বরান্বিত করতে সহায়তা করা।
সুন আরও বলেন, চীন দৃঢ়ভাবে মধ্য আফ্রিকার সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভূখণ্ডের অখণ্ডতাকে সমর্থন করে। চীন দেশটির সাথে সহযোগিতা জোরদার করতে এবং একে স্থায়ী শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে সহায়তা করতে ইচ্ছুক।
সূত্র: সিএমজি