মধ্য-শরৎ উৎসব ও জাতীয় দিবসের ছুটিকে ঘিরে চীনের সীমান্তবন্দরগুলোয় বেড়েছে যাত্রী চলাচল। বিশেষ করে কুয়াংতোং -হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়ার গুরুত্বপূর্ণ বন্দরে ব্যাপক চাপের পূর্বাভাস দিয়েছে চীনা অভিবাসন কর্তৃপক্ষ।
চুহাইয়ের হংকং-চুহাই-ম্যাকাও সেতু, গংবেই, হেংছিন ও ছিংমাও বন্দর হয়ে ছুটিতে প্রায় ৭৪ লাখ ৩০ হাজার যাত্রী যাতায়াত করতে পারেন। দৈনিক গড়ে এ সংখ্যা ৭ লাখ ৪৩ হাজার, যা গত বছরের তুলনায় ১০ শতাংশের বেশি। ৩ এবং ৪ অক্টোবর সবচেয়ে বেশি চাপ থাকবে বলে ধারণা করা হচ্ছে।
শেনচেনের বন্দরগুলোয়ও দৈনিক গড়ে ৯ লাখ ৮০ হাজার যাত্রী চলাচলের পূর্বাভাস আছে। ২৬ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর তা ১০ লাখ ছাড়াতে পারে।
এদিকে, ছুটিকে কেন্দ্র করে শেনচেন ও হংকংয়ে আতশবাজি, লণ্ঠন উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন মেলার আয়োজন করা হয়েছে। সীমান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত ইমিগ্রেশন, সহজ আন্তঃসীমান্ত লেনদেন এবং যাত্রী প্রবাহ পর্যবেক্ষণের মাধ্যমে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা হবে।
সূত্র: সিএমজি