সেপ্টেম্বর ২১: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, সম্প্রতি চীনে চীন-যুক্তরাষ্ট্র যুব বিনিময় কার্যক্রমে অংশ নেওয়া, ১০টি মার্কিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিঠির উত্তর দিয়েছেন।
চিঠিতে সি বলেন, সবাই চীনে একটি আনন্দদায়ক ও অবিস্মরণীয় অভিজ্ঞতা অর্জন করেছে যেনে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন। চীনা সভ্যতার প্রতি তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি, দু’দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সাফল্য কামনা, এবং প্রশান্ত মহাসাগরজুড়ে বন্ধুত্বের দূত হবার আগ্রহ প্রকাশের প্রশংসা করেন সি চিন পিং।
সি চিন পিং জোর দিয়ে বলেন, চীনা ও মার্কিন তরুণ-তরুণীরা একই পৃথিবীতে বাস করে। তাঁরা দু’দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার উত্তরাধিকারী ও রক্ষণাবেক্ষণকারী হয়ে, হাতে হাত রেখে, দু’দেশের জনগণের পারস্পরিক বোঝাপড়া বাড়াবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উন্নত করতে অবদান রাখবে বলে আশা করা যায়।
সূত্র: সিএমজি