Saturday, October 3, 2026
Live

মিশন শেষে মৌরিতানিয়া ছাড়ল চীনা হাসপাতাল জাহাজ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
মিশন শেষে মৌরিতানিয়া ছাড়ল চীনা হাসপাতাল জাহাজ

মৌরিতানিয়ায় সাতদিনের বন্ধুত্বপূর্ণ সফর ও চিকিৎসা মিশন শেষে মঙ্গলবার দেশটি ছেড়েছে চীনের গণমুক্তি ফৌজ (পিএলএ) নৌবাহিনীর হাসপাতাল জাহাজ ‘অশিসিয়াস আর্ক’। স্থানীয় সময় সকাল ১০টার দিকে নুয়াকশটের ফ্রেন্ডশিপ বন্দর থেকে জাহাজটি যাত্রা করে।

এ সময় মৌরিতানিয়ার সরকারি ও সামরিক কর্মকর্তা, চীনা দূতাবাসের প্রতিনিধি, স্থানীয় বাসিন্দা এবং দেশটিতে থাকা চীনা নাগরিক ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জাহাজটিকে বিদায় জানান।

১৫ সেপ্টেম্বর ‘মিশন হারমনি-২০২৬’-এর প্রথম গন্তব্য হিসেবে মৌরিতানিয়ায় পৌঁছায় জাহাজটি। সাত দিনের মিশনে জাহাজের চিকিৎসকরা ৬ হাজার ৮৬৪ জন রোগীকে চিকিৎসা দেন। চোখ, সাধারণ ও অর্থোপেডিকসহ বিভিন্ন ধরনের ৩৮টি অস্ত্রোপচার করা হয় এবং ১৪৩ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। মিশন চলাকালে প্রথমবার একটি শিশুর জন্মও হয়।

এ ছাড়া তীরে পরিচালিত চিকিৎসা কার্যক্রমে আরও ৬৮২ জনকে পরামর্শ দেয়া হয়। স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন কমিউনিটিতে স্বাস্থ্যশিক্ষা কার্যক্রম এবং পেশাগত মতবিনিময়ও অনুষ্ঠিত হয়।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.