Monday, August 17, 2026
Live

মিয়ানমারে চীনা চলচ্চিত্র প্রদর্শনী শুরু

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
মিয়ানমারে চীনা চলচ্চিত্র প্রদর্শনী শুরু

আগস্ট ১১, সিএমজি বাংলা ডেস্ক: মিয়ানমারের ইয়াঙ্গুনে শুরু হয়েছে চীনা চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠান। রোববার ইয়াঙ্গুনের ন্যাশনাল থিয়েটারে এ আয়োজনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে চীনের মহাকাশে ধারণ করা প্রথম তথ্যচিত্র ‘শেনচৌ-১৩’ প্রদর্শিত হয়।

ইয়াঙ্গুনের চায়না কালচারাল সেন্টার, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং মিয়ানমা রেডিও অ্যান্ড টেলিভিশন (এমআরটিভি) যৌথভাবে এ আয়োজন করেছে। চীন-মিয়ানমারের সাংস্কৃতিক বিনিময়ের নতুন প্ল্যাটফর্ম তৈরি এবং দুই দেশের তরুণদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য।

‘শেনচৌ-১৩’ চীনের প্রথম ৮কে প্রযুক্তিতে ধারণ করা মহাকাশভিত্তিক তথ্যচিত্র। এতে মহাকাশ স্টেশনে নভোচারীদের ছয় মাসের অসাধারণ মিশনের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়েছে। মহাবিশ্বের বিস্ময়কর সৌন্দর্যের পাশাপাশি মহাকাশে নভোচারীদের দৈনন্দিন জীবনযাত্রার চিত্রও এতে ফুটিয়ে তোলা হয়েছে।

মিয়ানমারের এক দর্শক সিন মা কিয়াং বলেন, এই তথ্যচিত্রের মাধ্যমে মহাকাশ সম্পর্কে অনেক কিছু শেখা যায়। চীনের মহাকাশ প্রযুক্তি দ্রুত এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এটি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে তারা মহাকাশ গবেষণায় সফলতা অর্জন করবে।

আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠান চলাকালে ইয়াঙ্গুনের চায়না কালচারাল সেন্টারে একাধিক বিনামূল্যে চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এর মাধ্যমে মিয়ানমারের সাধারণ দর্শকদের জন্য বিভিন্ন মানসম্পন্ন চীনা চলচ্চিত্র দেখার সুযোগ তৈরি করা হবে।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.