রাশিয়া ও ভারতের সঙ্গে ত্রিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে চীন যোগাযোগ বজায় রাখতে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান।
সোমবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিন দেশের সম্পর্কের অগ্রগতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চীনা মুখপাত্র বলেন, চীন, রাশিয়া ও ভারত— এ তিন দেশই উদীয়মান অর্থনীতির। তিন দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা শুধু সংশ্লিষ্ট দেশগুলোর স্বার্থেই নয়, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্যও সহায়ক।
চীন রাশিয়া ও ভারতের সঙ্গে ত্রিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে যোগাযোগ বজায় রাখতে প্রস্তুত রয়েছে বলেও জানান মুখপাত্র লিন চিয়ান।
সূত্র: সিএমজি বাংলা