Monday, October 5, 2026
Live

‘লং মার্চ’-এ বিজয়ের ৯০তম বার্ষিকীতে বেইজিংয়ে ৩ শ’র বেশি নিদর্শনের প্রদর্শনী

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
‘লং মার্চ’-এ বিজয়ের ৯০তম বার্ষিকীতে বেইজিংয়ে ৩ শ’র বেশি নিদর্শনের প্রদর্শনী

‘লং মার্চ’ বা দীর্ঘ অভিযাত্রার বিজয়ের ৯০তম বার্ষিকী উপলক্ষে বেইজিংয়ের চীনা জনগণের বিপ্লবের সামরিক জাদুঘরে ৩০০টিরও বেশি নিদর্শন ও ঐতিহাসিক নথিপত্র প্রথমবারের মতো প্রদর্শিত হচ্ছে।

১৯৩৪ সালে শুরু হওয়া প্রায় ১২ হাজার ৫০০ কিলোমিটার দীর্ঘ এই সামরিক অভিযান ১৯৩৬ সালের অক্টোবরে রেড আর্মির মূল বাহিনী চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে পুনরায় একত্রিত হওয়ার মধ্য দিয়ে শেষ হয়।

প্রদর্শনীতে যুদ্ধ, বেতার যোগাযোগ ও দৈনন্দিন জীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরা পাণ্ডুলিপি রয়েছে। এর কিছু অংশগ্রহণকারীরা নিজেরাই লিখেছিলেন, আর অধিকাংশ তাঁদের মৌখিক বর্ণনা থেকে সংকলিত।

প্রদর্শিত নিদর্শনের মধ্যে রয়েছে বরফাচ্ছাদিত পাহাড় পার হওয়ার সময় সৈন্যদের ব্যবহৃত নীল কোট ও বোনা কম্বল, আগুন জ্বালানোর সরঞ্জাম, প্রাথমিক চিকিৎসার কিট, বেল্টের অর্ধেক অংশ এবং জলাভূমি পার হওয়ার সময় ব্যবহৃত খড়ের স্যান্ডেল। ‘লং মার্চ’-এ রেড আর্মির মূল বাহিনী ৪ হাজার মিটারের বেশি উচ্চতার ২০টিরও বেশি বরফাচ্ছাদিত পর্বত অতিক্রম করেছিল।

প্রদর্শনীতে স্থানীয় জনগণের সঙ্গে রেড আর্মির সম্পর্কের স্মারকও রয়েছে। এর মধ্যে রয়েছে মাও সেতুংয়ের দেওয়া একটি টেবিলক্লথ, সৈন্যদের ফেলে যাওয়া একটি ভলিবল এবং একজন পথপ্রদর্শককে দেওয়া গগলস।

ডাচ চীন-বিষয়ক বিশেষজ্ঞ এলসবেথ ভ্যান প্যারিডন বলেন, "সবকিছুর কেন্দ্রবিন্দুতে গুরুত্ব দেয়া হয়েছে সাধারণ মানুষকে রাখা।"

প্রায় ৩ হাজার ৩০০ বর্গমিটার এলাকায় আয়োজিত প্রদর্শনীতে মোট ১ হাজার ৬১টি সামগ্রী রয়েছে। এতে ৮৭৫টি নিদর্শন, ১৮৬টি ঐতিহাসিক নথি, ৩৫৭টি আলোকচিত্র ও চার্ট এবং ৭৩টি শিল্পকর্ম রয়েছে।

এবারই প্রথম প্রদর্শনীতে ইংরেজি ভাষায় বিবরণ যুক্ত করা হয়েছে এবং এটি জাদুঘরের স্থায়ী প্রদর্শনীর অংশ হিসেবে থাকবে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.