পশ্চিম কলম্বিয়ায় আঘাত হানা ৭.৫ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ১৩২ জন নিহতের খবর পাওয়া গেছে। সর্বশেষ তথ্যে কলম্বিয়া সরকার জানিয়েছে, এ ঘটনায় ৫৭০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
কলম্বিয়ায় নিযুক্ত চীনা দূতাবাস জানিয়েছে, ভূমিকম্পে কোনো চীনা নাগরিক নিহত বা আহত হওয়ার খবর মেলেনি। দেশটিতে অবস্থানরত চীনা নাগরিকদের যে কোনো প্রয়োজনে দূতাবাস সহায়তা দিতে প্রস্তুত।
সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিটিও ফুটেজে দেখা যায়, প্রচণ্ড ঝাঁকুনিতে কেঁপে ওঠে কলম্বিয়া। মানুষজন আতঙ্কে ছোটাছুটি করছিলেন। ভিডিও-তে বিভিন্ন ভবন থেকে পলেস্তরা ও ভবনের বিভিন্ন অংশ ধসে পড়তে দেখা গেছে।
সিসিটিভির এক ভিডিও-তে বড়মাপের এই ভূমিকম্পে ধ্বংসস্তুপের চিত্র উঠে এসেছে। অনেকে চাপা পড়েছেন। তাদের উদ্ধার তৎপরতাও শুরু হয়েছে।
সূত্র: সিএমজি বাংলা