Saturday, October 3, 2026
Live

শাংহাইয়ে ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতা ও কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিদল

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
শাংহাইয়ে ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতা ও কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিদলচীনের শাংহাইয়ে অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ল্ডস্কিলস ইন্টারন্যাশনালের ৪৮তম ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতা ও কনফারেন্স। এতে পাঁচ সদস্যের একটি বাংলাদেশি প্রতিনিধিদল অংশ নিচ্ছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী।২১ সেপ্টেম্বর ওয়ার্ল্ডস্কিলস ইন্টারন্যাশনালের স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট কমিটি ও জেনারেল অ্যাসেম্বলি সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ড. নাজনীন কাউসার চৌধুরী। ২৩ সেপ্টেম্বর শুরু হওয়া তিন দিনব্যাপী ওয়ার্ল্ডস্কিলস কনফারেন্সেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তিনি। আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জেনারেল অ্যাসেম্বলি সভার শেষ পর্ব।এদিকে, ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতায় দুটি ইভেন্টে অংশ নিচ্ছেন বাংলাদেশের দুই প্রতিযোগী। তারা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ও কম্পিউটার সফটওয়্যার টেস্টিংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। তাদের তত্ত্বাবধানে রয়েছেন দুজন এক্সপার্ট।প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন সাইডলাইন আয়োজনে অংশ নিচ্ছেন এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান। এসব আয়োজনে বাংলাদেশের দক্ষতা উন্নয়ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে কারিগরি সহযোগিতা জোরদারে বিভিন্ন দেশের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করছেন তিনি।বিশ্বের বিভিন্ন দেশের দক্ষতা উন্নয়ন, কারিগরি শিক্ষা ও পেশাগত প্রশিক্ষণ সংশ্লিষ্ট প্রতিনিধিদের অংশগ্রহণে শাংহাইয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতা ও কনফারেন্স।সূত্র: সিএমজি

চীনের শাংহাইয়ে অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ল্ডস্কিলস ইন্টারন্যাশনালের ৪৮তম ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতা ও কনফারেন্স। এতে পাঁচ সদস্যের একটি বাংলাদেশি প্রতিনিধিদল অংশ নিচ্ছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী।২১ সেপ্টেম্বর ওয়ার্ল্ডস্কিলস ইন্টারন্যাশনালের স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট কমিটি ও জেনারেল অ্যাসেম্বলি সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ড. নাজনীন কাউসার চৌধুরী। ২৩ সেপ্টেম্বর শুরু হওয়া তিন দিনব্যাপী ওয়ার্ল্ডস্কিলস কনফারেন্সেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তিনি। আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জেনারেল অ্যাসেম্বলি সভার শেষ পর্ব।এদিকে, ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতায় দুটি ইভেন্টে অংশ নিচ্ছেন বাংলাদেশের দুই প্রতিযোগী। তারা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ও কম্পিউটার সফটওয়্যার টেস্টিংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। তাদের তত্ত্বাবধানে রয়েছেন দুজন এক্সপার্ট।প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন সাইডলাইন আয়োজনে অংশ নিচ্ছেন এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান। এসব আয়োজনে বাংলাদেশের দক্ষতা উন্নয়ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে কারিগরি সহযোগিতা জোরদারে বিভিন্ন দেশের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করছেন তিনি।বিশ্বের বিভিন্ন দেশের দক্ষতা উন্নয়ন, কারিগরি শিক্ষা ও পেশাগত প্রশিক্ষণ সংশ্লিষ্ট প্রতিনিধিদের অংশগ্রহণে শাংহাইয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতা ও কনফারেন্স।সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.