Saturday, October 3, 2026
Live

শাংহাইয়ে পর্দা উঠল ৪৮তম ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতা, প্রেসিডেন্টের অভিনন্দন বার্তা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
শাংহাইয়ে পর্দা উঠল ৪৮তম ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতা, প্রেসিডেন্টের অভিনন্দন বার্তা

চীনের শাংহাইয়ে শুরু হয়েছে ৪৮তম ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতা। মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধন হওয়া এ আয়োজনে ৬৮টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৩৮৫ জন প্রতিযোগী ৬৪টি দক্ষতা ইভেন্টে অংশ নিচ্ছেন। চীনের প্রেসিডেন্ট সি চিনপিং প্রতিযোগিতা উপলক্ষে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন, যা উদ্বোধনী অনুষ্ঠানে পড়ে শোনানো হয়। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং।

আয়োজকরা জানায়, চীনের ৭১ জন প্রতিযোগী ৬৪টি ইভেন্টেই অংশ নিচ্ছেন। পরিবহন ও লজিস্টিকস, নির্মাণ ও বিল্ডিং প্রযুক্তি, উৎপাদন ও প্রকৌশল প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সৃজনশীল শিল্প ও ফ্যাশন এবং সামাজিক ও ব্যক্তিগত সেবাসহ ছয়টি খাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

এবারের আসরে রেল যান প্রযুক্তি, চালকবিহীন আকাশযান ব্যবস্থা, বুদ্ধিমান নিরাপত্তা প্রযুক্তি ও সফটওয়্যার টেস্টিংসহ সাতটি নতুন দক্ষতা যুক্ত হয়েছে। এতে পরিবর্তনশীল শিল্পখাত ও শ্রমবাজারের চাহিদা প্রতিফলিত হয়েছে।

প্রতিযোগিতার পাশাপাশি ওয়ার্ল্ডস্কিলস কনফারেন্স ২০২৬ ও এক্সপোও অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৭ সেপ্টেম্বর প্রতিযোগিতার ইভেন্টগুলো শেষ হবে।

দুই বছর পরপর অনুষ্ঠিত ওয়ার্ল্ডস্কিলসকে বিশ্বের অন্যতম বৃহৎ পেশাগত দক্ষতা প্রতিযোগিতা হিসেবে বিবেচনা করা হয়। ১৯৫০ সালে স্পেনে প্রথম এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চীন ২০১০ সালে ওয়ার্ল্ডস্কিলস ইন্টারন্যাশনালে যোগ দেয় এবং সর্বশেষ চার আসরে স্বর্ণপদক ও সামগ্রিক পয়েন্টে শীর্ষে ছিল।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.