Saturday, October 3, 2026
Live

শেষ হলো চীন-আসিয়ান ২৩তম এক্সপো এবং বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ শীর্ষ সম্মেলন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
শেষ হলো চীন-আসিয়ান ২৩তম এক্সপো এবং বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ শীর্ষ সম্মেলন

চীন-আসিয়ান ২৩তম এক্সপো এবং বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ শীর্ষ সম্মেলন শেষ হয়েছে। গতকাল (সোমবার) সমাপনী সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, এবারের আয়োজনে চীন ও আসিয়ানের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সহযোগিতার একটি সংযুক্ত প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়েছে। আসিয়ান দেশগুলোর এআই প্রয়োগসংক্রান্ত সহযোগিতার চাহিদা নিয়ে ৪২টি প্রকল্পও প্রকাশ করা হয়েছে। এ ছাড়া আসিয়ান দেশগুলোর সঙ্গে সহযোগিতার চুক্তির পরিমাণ ১০০ কোটি ইউয়ান ছাড়িয়েছে।

চীন-আসিয়ান এক্সপোর মহাসচিব ওয়াং জি ছাই জানান, এবারের এক্সপোতে এআই প্রদর্শনীর পরিসর গতবারের তুলনায় ৬০ শতাংশ বেড়েছে। এতে ২৯৬টি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে, যা গতবছরের তুলনায় ৪৮ শতাংশ বেশি। ৭০টিরও বেশি শিল্পপ্রতিষ্ঠানের ৫০০ ধরনের বেশি পণ্য প্রদর্শন করা হয়েছে। এসব পণ্যের বাণিজ্যের মোট পরিমাণ ২ কোটি ৮০ লাখ ইউয়ানেরও বেশি।

চীন-আসিয়ান বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ শীর্ষ সম্মেলনের সচিবালয়ের মহাসচিব ইয়াং ইয়ানইয়ান জানান, এবারের শীর্ষ সম্মেলনে ভোক্তা, শিল্পপ্রতিষ্ঠান, সরকার ও আন্তর্জাতিক সহযোগিতাকে কেন্দ্র করে এআই বিষয়ে চারটি সেমিনারের আয়োজন করা হয়। এ ছাড়া এআই ডিজিটাল উপস্থাপক এবং এআই-ভিত্তিক বহুভাষিক তাৎক্ষণিক অনুবাদসহ বিভিন্ন প্রযুক্তি সম্মেলনে ব্যবহার করা হয়েছে।

তিনি বলেন, এসব আয়োজন ও প্রযুক্তির প্রয়োগ চীন ও আসিয়ানের মধ্যে এআই সহযোগিতার নতুন পথ ও অর্জন তুলে ধরেছে এবং উভয় পক্ষকে কৃত্রিম বুদ্ধিমত্তার সুফল যৌথভাবে কাজে লাগানোর সুযোগ করে দিয়েছে।

উল্লেখ্য, আগামী বছরের ১৭ থেকে ২১ সেপ্টেম্বর সিঙ্গাপুরে চীন-আসিয়ানের ২৪তম এক্সপো অনুষ্ঠিত হবে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.