Monday, August 17, 2026
Live

সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করলো চীনা পুলিশ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করলো চীনা পুলিশ

চীনজুড়ে সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে ১ হাজারেরও বেশি অপরাধী চক্র বা গ্যাং ধ্বংস এবং ৮ হাজার ২০০ জনের বেশি সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশব্যাপী পরিচালিত এই সাঁড়াশি অভিযানে ৫ হাজার ৪০০টিরও বেশি অপরাধমূলক মামলার রহস্য উদ্ঘাটন করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে সংঘবদ্ধ অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছে চীনা পুলিশ। তবে অপরাধী চক্রগুলো এখন আরও সুকৌশলে অনলাইন প্ল্যাটফর্ম এবং সহিংসতা ছাড়া অন্যান্য উপায়ে অপরাধমূলক কার্যক্রম পরিচালনা ও দ্রুত বিস্তার ঘটিয়ে চলেছে। অনলাইনভিত্তিক লোন চক্র, জবরদস্তিমূলক খরচ বা সেবা গ্রহণে বাধ্য করা এবং সাইবার বুলিংয়ের মতো অপরাধগুলো বর্তমানে নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে তাদের এই কড়া নজরদারি অব্যাহত থাকবে। নতুন কোনো অপরাধী চক্র মাথাচাড়া দিয়ে উঠলেই দ্রুত ব্যবস্থা নেওয়া এবং নিয়মিত দেশব্যাপী অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধ দমন করা হবে।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.