Saturday, October 3, 2026
Live

সাইপ্রাসের সঙ্গে কৌশলগত অংশীদারত্বে জোর দিলেন হান চেং

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
সাইপ্রাসের সঙ্গে কৌশলগত অংশীদারত্বে জোর দিলেন হান চেং

সাইপ্রাসের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করে দু’দেশের জনগণের জন্য অধিক সুফল নিশ্চিত করতে চীন প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট হান চেং। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোদৌলিদেসের সঙ্গে বৈঠকের সময় তিনি এ কথা বলেন।

হান চেং বলেন, সামাজিক ব্যবস্থা ও সাংস্কৃতিক ঐতিহ্যে পার্থক্য থাকলেও চীন ও সাইপ্রাস সবসময় পরস্পরকে সম্মান ও সমতার ভিত্তিতে আচরণ করে আসছে।

চীন-সাইপ্রাস কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী এবং কৌশলগত অংশীদারত্বের পঞ্চম বার্ষিকী উপলক্ষে পারস্পরিক আস্থা সুসংহত, কল্যাণকর সহযোগিতা জোরদার এবং বহুপক্ষীয় সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন হান।

এ সময় ক্রিস্টোদৌলিদেস বলেন, সাইপ্রাস দৃঢ়ভাবে এক চীন নীতি অনুসরণ করে। এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.