Monday, August 17, 2026
Live

সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় ছয়টি দৃষ্টান্তমূলক মামলা প্রকাশ চীনের সর্বোচ্চ আদালতের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় ছয়টি দৃষ্টান্তমূলক মামলা প্রকাশ চীনের সর্বোচ্চ আদালতের

সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় বিচার ব্যবস্থার ভূমিকা তুলে ধরে ছয়টি দৃষ্টান্তমূলক মামলা প্রকাশ করেছে চীনের সর্বোচ্চ গণ আদালত। ১৪ আগস্ট পরিবেশগত ও পরিবেশ সুরক্ষা আইন কার্যকর হওয়ার প্রাক্কালে এসব মামলা প্রকাশ করা হয়।

চীনের সর্বোচ্চ গণ আদালত জানিয়েছে, মামলাগুলো সামুদ্রিক অধিকার ও স্বার্থ সুরক্ষা, সামুদ্রিক পরিবেশ রক্ষা এবং সবুজ ও নিম্ন-কার্বন উন্নয়নে সামুদ্রিক বিচারব্যবস্থার দায়িত্ব ও ভূমিকা তুলে ধরেছে।

এর মধ্যে ‘থিয়ানমৌ-১’ জাহাজের তেলজাতীয় রাসায়নিক ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষতিপূরণ মামলাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দেশটির প্রথম মামলা হিসেবে এতে জাহাজ দূষণের কারণে একই সঙ্গে সামুদ্রিক ও বায়ুমণ্ডলীয় পরিবেশের ক্ষতির বিষয়টি বিবেচনা করা হয়েছে।

আদালতের তথ্য অনুযায়ী, নিয়ম লঙ্ঘনের কারণে রাসায়নিকবাহী ‘থিয়ানমৌ-১’ জাহাজ থেকে প্রায় ৬৯ দশমিক ১ টন সি৯ সমুদ্রে ছড়িয়ে পড়ে। তবে সংশ্লিষ্ট পক্ষগুলো মাত্র ৬ দশমিক ৯১ টন রাসায়নিক ছড়িয়ে পড়ার দাবি করায় জরুরি ব্যবস্থা নিতে দেরি হয়। ফলে দূষণ প্রায় ১৩ বর্গকিলোমিটার সমুদ্র এলাকায় ছড়িয়ে পড়ে এবং একই সঙ্গে বায়ুদূষণও সৃষ্টি হয়।

মামলার রায়ে সিয়ামেন মেরিটাইম কোর্ট প্রথমবারের মতো নিশ্চিত করেছে, বায়ুমণ্ডলীয় পরিবেশের ক্ষতি, সামুদ্রিক পরিবেশের ধারণক্ষমতা হারানো। সামুদ্রিক বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের সময় সেবা কার্যক্রমের ক্ষতিও ক্ষতিপূরণের আওতায় পড়বে। একই ধরনের মামলার বিচার ও সামুদ্রিক পরিবেশ সুরক্ষা আইন প্রয়োগে এ রায় গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে।

প্রকাশিত ছয়টি মামলার মধ্যে স্থলভিত্তিক দূষণ, সামুদ্রিক প্রকৃতি সংরক্ষণ এলাকা উন্নয়ন ও ব্যবস্থাপনা, একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে বিরল জলজ প্রাণী সংরক্ষণ এবং সামুদ্রিক পরিবেশ নিয়ে জনস্বার্থে দায়ের করা মামলাও রয়েছে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.