কৃত্রিম বুদ্ধিমত্তাখাতে উদ্ভাবন ও মেধা বিকাশে নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)। সিএমজির উদ্যোগে আয়োজিত বৃহৎ ডকুমেন্টারি ভেঞ্চার ক্যাপিটাল শো ‘উইন ইন এআই+’-এর দ্বিতীয় আসরের গ্র্যান্ড ফিনালে ও বার্ষিক গালা অনুষ্ঠিত হয়েছে পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের হাংচৌ শহরে।
চীনের জাতীয় ‘এআই+’ কৌশলকে সামনে রেখে সিএমজি ও হাংচৌ পৌর সরকার যৌথভাবে এ আয়োজন করে। বিশ্বজুড়ে এআইখাতের মেধাবী উদ্যোক্তা, উদ্ভাবক ও সম্ভাবনাময় প্রকল্প খুঁজে বের করা এবং তাদের জন্য উদ্ভাবনী সেবা ও বিনিয়োগের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
প্রতিযোগিতার দ্বিতীয় আসরে এক হাজারের বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ থেকে কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ২০ জন এআই উদ্ভাবক গ্র্যান্ড ফিনালেতে জায়গা করে নেন। শেষ পর্যন্ত গালা অনুষ্ঠানে তাদের মধ্য থেকে চলতি বছরের সেরা ১০ এআই প্রতিভা নির্বাচিত করা হয়।
সিএমজির ‘উইন ইন এআই+’ উদ্যোগের বিস্তৃত প্রভাব তুলে ধরে চেচিয়াং ল্যাবের গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক ওয়াং চিয়ান বলেন, ‘প্রথম আসরে অনুষ্ঠানটিকে অনেকেই নতুন একটি উদ্যোগ হিসেবে দেখেছিলেন। কিন্তু দ্বিতীয় আসরে এসে এআই সমাজের বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে উৎপাদনখাতে, আরও গভীরভাবে প্রবেশ করেছে। তার মতে, এটি চীনে ‘এআই+’ উদ্যোগের সামগ্রিক অগ্রগতির প্রতিফলন।
সূত্র: সিএমজি বাংলা