চীনের অর্থ মন্ত্রণালয় ঘোষণা করেছে , ২০২৫ সালের তৃতীয় দফায় রেনমিনপি (ইউয়ান) ভিত্তিক ট্রেজারি বন্ড আগামী ১৬ জুন দেশটির হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে ইস্যু করা হবে।
মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এই বন্ড ইস্যুর মোট পরিমাণ হবে ১৫ বিলিয়ন ইউয়ান।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বন্ড ইস্যুর বিস্তারিত ব্যবস্থা ও শর্তাবলী পরবর্তিতে হংকং মনিটারি অথরিটির সেন্ট্রাল মানি মার্কেটস ইউনিট ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিশ্লেষকদের মতে, হংকংয়ে নিয়মিত রেনমিনপি-ভিত্তিক ট্রেজারি বন্ড ইস্যুর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে চীনা মুদ্রার ব্যবহার সম্প্রসারণ এবং হংকংকে অফশোর রেনমিনপি কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।
এই পদক্ষেপ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য চীনের সরকারি বন্ডে বিনিয়োগের সুযোগ বাড়াবে এবং বৈশ্বিক আর্থিক বাজারে রেনমিনপির উপস্থিতি আরও জোরদার করবে।
সূত্র: সিএমজি বাংলা