Monday, August 17, 2026
Live

হানড্রেড ফ্লাওয়ার্স অ্যাওয়ার্ডসে সেরা ছবির পুরস্কার জিতে নিল ন্য চা ২

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
হানড্রেড ফ্লাওয়ার্স অ্যাওয়ার্ডসে সেরা ছবির পুরস্কার জিতে নিল ন্য চা ২

চীনা বক্স-অফিস ইতিহাসের অলৌকিক সাফল্য বয়ে আনা ‘ন্য চা ২’ তার অর্জনের মুকুটে আরেকটি পালক যোগ করেছে। বেইজিংয়ে রোববারে এক জমকালো সন্ধ্যায় অনুষ্ঠিত ৩৮তম ‘হানড্রড ফ্লাওয়ার্স অ্যাওয়ার্ডস’-এ সেরা ছবির পুরস্কার জয় করে সবচেয়ে বড় বিজয়ী হিসেবে আত্মপ্রকাশ করেছে মুভিটি।

বিশ্বের সর্বকালের সর্বোচ্চ আয় করা চতুর্থ সিনেমা হিসেবে ১৫ দশমিক ৯ বিলিয়ন ইউয়ান ব্যবসা করা ন্য চা ২-এর পরিচালক চিয়াওচি পূর্বের বেশিরভাগ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠানের মতো এই আয়োজনেও অনুপস্থিত ছিলেন।

চলচ্চিত্র প্রযোজক এবং বেইজিং এনলাইট মিডিয়ার চেয়ারম্যান ওয়াং চ্যাংথিয়ান রসিকতা করে চিয়াওচিকে ‘সবচেয়ে আড়ালে থাকা পরিচালক’ হিসেবে আখ্যা দিয়ে জানান, চিয়াওচি জনসমক্ষে আসার চেয়ে এই সিনেমার পরবর্তী কিস্তির নির্মাণকাজেই পুরো মনোযোগ দেওয়াকে প্রাধান্য দিয়েছেন।

ওয়াং বলেন, তবে ওনার প্রতিভাকে এভাবে বন্দি করে রাখা অসম্ভব। উনি যেখানেই স্বপ্ন দেখেন, সেখানেই সেই স্বপ্ন বিকশিত হয়। চীনা অ্যানিমেশন এবং চলচ্চিত্র এভাবেই উত্তরোত্তর দ্যুতি ছড়িয়ে যাক।

হানড্রেড ফ্লাওয়ার্স অ্যাওয়ার্ডসের ৬৪ বছরের ইতিহাসে এবারই প্রথম কোনো অ্যানিমেটেড চলচ্চিত্র সেরা ছবির সম্মাননা অর্জনের ঐতিহাসিক রেকর্ড গড়ল। ওয়াং এই মুহূর্তটিকে চীনা অ্যানিমেশন শিল্পের এক যৌথ অর্জন হিসেবে আখ্যায়িত করেছেন।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.