Monday, August 17, 2026
Live

১ ট্রিলিয়ন ইউয়ানের সরাসরি রিভার্স রেপো পরিচালনা করবে চীনের কেন্দ্রীয় ব্যাংক

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
১ ট্রিলিয়ন ইউয়ানের সরাসরি রিভার্স রেপো পরিচালনা করবে চীনের কেন্দ্রীয় ব্যাংক

ব্যাংকিং ব্যবস্থায় পর্যাপ্ত তারল্য বজায় রাখতে ১ ট্রিলিয়ন ইউয়ানের (প্রায় ১৪৭ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার) একটি সরাসরি রিভার্স রেপো কার্যক্রম পরিচালনা করবে চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না- পিবিওসি। শুক্রবার এ কার্যক্রম পরিচালনা করা হবে, বৃহস্পতিবার জানায় ব্যাংকটি।

নির্দিষ্ট পরিমাণের এই কার্যক্রম সুদের হারভিত্তিক নিলামের মাধ্যমে পরিচালিত হবে। এতে বিভিন্ন মূল্যস্তরে বিজয়ী দর নির্ধারণ করা হবে। কার্যক্রমটির মেয়াদ হবে ছয় মাস বা ১৮৫ দিন এবং এর মেয়াদপূর্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ১৫ ফেব্রুয়ারি।

আগস্ট মাসে ১ ট্রিলিয়ন ইউয়ানের ছয় মাস মেয়াদি একটি সরাসরি রিভার্স রেপোর মেয়াদ শেষ হতে যাচ্ছে। ফলে নতুন এই কার্যক্রমটি মেয়াদপূর্তির অপেক্ষায় থাকা ওই রেপোর সমপরিমাণ অর্থের পুনঃবিনিয়োগ বা পুনর্নবীকরণ হিসেবে কাজ করবে।

সরাসরি রিভার্স রেপো কার্যক্রম হলো জাতীয় ব্যাংকিং ব্যবস্থায় তারল্য ব্যবস্থাপনার জন্য কেন্দ্রীয় ব্যাংকের একটি পদ্ধতি, যা ২০২৪ সালের অক্টোবরে চালু করা হয়। এই কার্যক্রম সাধারণত প্রতি মাসে একবার পরিচালিত হয় এবং এর মেয়াদ এক বছরের বেশি হয় না।

এই ধরনের কার্যক্রম চীনের মুদ্রানীতির হাতিয়ারকে আরও শক্তিশালী করেছে। পাশাপাশি এটি সাময়িক রেপো, সাময়িক রিভার্স রেপো এবং সরকারি কোষাগার বন্ডের ক্রয়-বিক্রয়ের মতো বিদ্যমান মুদ্রানীতির পদক্ষেপগুলোর পরিপূরক হিসেবে কাজ করছে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.