Sunday, August 2, 2026
Live

শিকাগোতে চীনের ৫ম আন্তর্জাতিক সাপ্লাই চেইন এক্সপোর প্রচারসভা অনুষ্ঠিত

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
শিকাগোতে চীনের ৫ম আন্তর্জাতিক সাপ্লাই চেইন এক্সপোর প্রচারসভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র-চীন অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা ফোরাম এবং ৫ম চায়না ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এক্সপো (সিআইএসসিই)-এর প্রচারসভা অনুষ্ঠিত হয়েছে। এতে দুই দেশের রাজনৈতিক ও ব্যবসায়িক অঙ্গনের ১৮০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন।

বিশ্বের প্রথম জাতীয় পর্যায়ের সরবরাহ শৃঙ্খলভিত্তিক প্রদর্শনী হিসেবে ২০২৩ সালে যাত্রা শুরু করে চায়না ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এক্সপো। আয়োজকদের তথ্য অনুযায়ী, এর পঞ্চম আসর ২০২৭ সালে অনুষ্ঠিত হওয়ার কথা।

অনুষ্ঠানে ইলিনয় ইকোনমিক ডেভেলপমেন্ট করপোরেশনের বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগবিষয়ক ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল বেলফ্লিউর বলেন, চীনের বাজার অত্যন্ত বৃহৎ এবং উৎপাদন সক্ষমতার দিক থেকে দেশটি বিশ্ব সেরা।

তিনি বলেন, উভয় দেশের অর্থনীতির আকার, প্রতিযোগিতামূলক সক্ষমতা এবং পারস্পরিক তুলনামূলক সুবিধা কাজে লাগাতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা অপরিহার্য।

শিকাগোর সাবেক মেয়র লরি লাইটফুট বলেন, দুই দেশ একে অপরকে যত বেশি জানবে, ততই পারস্পরিক মিলগুলো স্পষ্ট হবে। তার মতে, সহযোগিতার মাধ্যমে উভয় দেশেরই উল্লেখযোগ্য লাভের সুযোগ রয়েছে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.