Thursday, July 30, 2026
Live

চীনের প্রথম বহুমুখী ও দীর্ঘস্থায়ী ড্রোনের সফল প্রথম উড্ডয়ন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের প্রথম বহুমুখী ও দীর্ঘস্থায়ী ড্রোনের সফল প্রথম উড্ডয়ন

বিমান চলাচলের উপযুক্ততার মানদণ্ড অনুযায়ী তৈরি চীনের প্রথম বহুমুখী ও দীর্ঘস্থায়ী মানববিহীন আকাশযান (ইউএভি) টিপি২০০ রোববার পূর্ব চীনের শানতোং প্রদেশের ইয়ানথাই শহরে সফলভাবে প্রথম উড্ডয়ন সম্পন্ন করেছে।

ই-থং ইউএভি সিস্টেম কোম্পানি লিমিটেডের তৈরি করা টিপি২০০-এর পরীক্ষামূলক উড্ডয়নের সময় আকাশযানটি স্থিতিশীল ও নিয়ন্ত্রণযোগ্য অবস্থায় ছিল। এছাড়া এর আরোহণের উচ্চতা, ভ্রমণকালীন গতি এবং অন্যান্য সব কার্যক্ষমতার মান নকশায় নির্ধারিত মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল।

বিশেষভাবে দীর্ঘ সময় আকাশে অবস্থান এবং উচ্চ উচ্চতায় পরিচালনার জন্য নকশা করা টিপি২০০ পূর্ণ ভার বহন করে টানা ২৪ ঘণ্টারও বেশি সময় উড়তে সক্ষম।

টিপি২০০ দূরপাল্লার সামুদ্রিক টহল, উপকূলীয় অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং নিয়মিত উপকূলরেখা পর্যবেক্ষণের মতো বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। এছাড়া আবহাওয়া পরিবর্তন কর্মসূচি, আবহাওয়া পর্যবেক্ষণ, খরা মোকাবিলা এবং কৃত্রিম বৃষ্টিপাত বৃদ্ধির মিশনেও এটি মোতায়েন করা সম্ভব।

জরুরি পরিস্থিতিতে দুর্গম পার্বত্য এলাকা ও দ্বীপাঞ্চলে নির্ভুলভাবে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার সক্ষমতাও রয়েছে টিপি২০০-এর। ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার উপকূলীয় ও পার্বত্য দেশগুলোর জন্য এটি একটি কার্যকর প্রযুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। এ ছাড়া বন ও তৃণভূমিতে অগ্নি-নিয়ন্ত্রণ টহল, ভূমি জরিপ ও মানচিত্র প্রণয়ন এবং পরিবেশগত পর্যবেক্ষণেও এই মনুষ্যবিহীন আকাশযান ব্যবহার করা যাবে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.