Monday, August 3, 2026
Live

চীন-রাশিয়ার প্রথম আন্তঃসীমান্ত রোপওয়ের মূল কাঠামো সম্পন্ন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ভবিষ্যৎ শিল্পের বিকাশে মেধাস্বত্ব ব্যবস্থার উন্নয়নের ওপর জোর দিলেন চীনা বিশেষজ্ঞ

চীন ও রাশিয়াকে সংযুক্তকারী প্রথম আন্তঃসীমান্ত যাত্রীবাহী রোপওয়ের মূল কাঠামোর নির্মাণকাজ শেষ হয়েছে। এতে দু’দেশের যোগাযোগ আরও সহজ এবং সময় সাশ্রয়ী হবে। এমনটা জানান চীনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চীনের হেইলংচিয়াং প্রদেশের হেইহে শহর এবং রাশিয়ার ব্লাগোভেশচেনস্ক শহরকে হেইলংচিয়াং নদীর ওপর দিয়ে যুক্ত করতে ২০১৯ সালের জুলাইয়ে এ প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়। হেইহে মুক্ত বাণিজ্য কর্মকর্তারা জানান, এ বছরের শেষ নাগাদ পুরো প্রকল্পের কাজ শেষ হওয়ার সম্ভাবনা আছে।

চালু হলে নদী পারাপারে সময় লাগবে মাত্র ৬ থেকে ৮ মিনিট। ৯৭০ মিটার দীর্ঘ এই রোপওয়েতে দুটি কেবিন থাকবে, যার প্রতিটিতে একসঙ্গে ১১০ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ১২ মিটার গতিতে চলতে সক্ষম রোপওয়েটির বার্ষিক একমুখী যাত্রী পরিবহন সক্ষমতা ২৬ লাখ।

কর্তৃপক্ষের মতে, নতুন এই রোপওয়ে চালু হলে সড়ক সেতু ও ফেরি পরিষেবার পাশাপাশি হেইহেতে একটি সমন্বিত আন্তঃসীমান্ত পরিবহন নেটওয়ার্ক গড়ে উঠবে। এতে পর্যটন, বাণিজ্য, লজিস্টিকস এবং সীমান্ত অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে। চলতি বছরের প্রথমার্ধে হেইহে বন্দর দিয়ে যাত্রী চলাচল ৫ লাখ ৬৮ হাজার ছাড়িয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬০ শতাংশেরও বেশি।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.