Thursday, May 21, 2026
Live

চীন-রাশিয়ার যৌথ বিবৃতি: কৌশলগত সমন্বয় ও বন্ধুত্ব গভীর করার অঙ্গীকার

ডলারের বিপরীতে শক্তিশালী চীনের ইউয়ান 

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১৯ থেকে ২০ মে পর্যন্ত চীনে রাষ্ট্রীয় সফর করেছেন। সফরকালে দুই রাষ্ট্রপ্রধান বেইজিংয়ে আনুষ্ঠানিক বৈঠক করেন এবং যৌথভাবে ২০২৬-২০২৭ সালের ‘চীন-রাশিয়া শিক্ষা বর্ষ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। এ সময় দুই পক্ষ ‘ব্যাপক কৌশলগত সমন্বয় আরও জোরদার করা এবং সদ্ভাবপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা গভীর করার বিষয়ে গণপ্রজাতন্ত্রী চীন ও রুশ ফেডারেশনের যৌথ বিবৃতি’ প্রকাশ করে।

যৌথ বিবৃতিতে বলা হয়, এ বছর একবিংশ শতাব্দীমুখী সমতা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে গড়ে ওঠা চীন-রাশিয়া কৌশলগত সমন্বয় অংশীদারত্বের ৩০তম বার্ষিকী এবং ‘চীন-রাশিয়া সুপ্রতিবেশীসুলভ ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি’ স্বাক্ষরের ২৫তম বার্ষিকী।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘চীন-রাশিয়া সুপ্রতিবেশীসুলভ ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি’ দুই দেশের দীর্ঘ ঐতিহাসিক যোগাযোগ ও বন্ধুত্বের ধারাকে এগিয়ে নিয়ে গেছে। এটি আন্তর্জাতিক আইনের সর্বজনস্বীকৃত নীতি ও আদর্শ অনুসরণ করে সমসাময়িক চীন-রাশিয়া সম্পর্কের জন্য দীর্ঘমেয়াদি আইনি ভিত্তি স্থাপন করেছে। চুক্তিতে নির্ধারিত মৌলিক সহযোগিতার নীতিগুলো সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং আজও বাস্তব গুরুত্ব বহন করছে।

দু’পক্ষ পুনর্ব্যক্ত করে, সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতার প্রতি পারস্পরিক শ্রদ্ধা, অনাক্রমণ, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, সমতা, পারস্পরিক সুবিধা ও শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে। একই সঙ্গে উভয় দেশ একে অপরের সামাজিক ব্যবস্থা ও উন্নয়নের পথ স্বাধীনভাবে বেছে নেওয়ার অধিকারকে সমর্থন করবে এবং ঐতিহাসিক-সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্যবাহী মূল্যবোধ রক্ষায় সহযোগিতা করবে।

বিবৃতিতে আরও বলা হয়, চীন-রাশিয়া সম্পর্কের বৈশিষ্ট্য হলো—জোটনিরপেক্ষতা, সংঘাত এড়িয়ে চলা এবং তৃতীয় পক্ষকে লক্ষ্যবস্তু না করা। দুই দেশের নিরলস প্রচেষ্টায় নতুন যুগের চীন-রাশিয়া সমন্বিত কৌশলগত অংশীদারত্ব বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। এই সম্পর্ক দুই দেশ ও জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং ন্যায়ভিত্তিক বহুমেরুকেন্দ্রিক বিশ্ব ও আন্তর্জাতিক সম্পর্কের গণতান্ত্রিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উভয় পক্ষ ‘চীন-রাশিয়া সুপ্রতিবেশীসুলভ ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি’-এর ২৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এর মেয়াদ বাড়াতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উচ্চতর মান ও পর্যায়ে উন্নীত করতে সম্মত হয়েছে।

দু’দেশ রাষ্ট্রপ্রধানদের কূটনৈতিক নেতৃত্বকে কেন্দ্র করে কাজ চালিয়ে যাবে এবং দুই রাষ্ট্রপ্রধানের গৃহীত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন করবে। পাশাপাশি উচ্চপর্যায়ের যোগাযোগ বজায় রাখা এবং সরকার, আইনসভা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিনিময় ব্যবস্থার কার্যকর পরিচালনা নিশ্চিত করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, উভয় পক্ষ দুই দেশের সামরিক বাহিনীর ঐতিহ্যবাহী বন্ধুত্ব আরও জোরদার করবে, সামরিক ক্ষেত্রে পারস্পরিক আস্থা বাড়াবে এবং আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা উন্নয়নে সহযোগিতা বাড়াবে। জরুরি ব্যবস্থাপনা, দুর্যোগ প্রতিরোধ, প্রশমন ও ত্রাণ কার্যক্রমেও বিস্তৃত সহযোগিতা গভীর করা হবে।

মানবাধিকার প্রসঙ্গে দু’দেশ বহুপাক্ষিক কাঠামোয় গঠনমূলক সংলাপ ও সহযোগিতাকে সমর্থন জানায় এবং মানবাধিকারের রাজনীতিকরণ, দ্বৈত মানদণ্ড এবং মানবাধিকার ইস্যুকে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অজুহাত হিসেবে ব্যবহারের বিরোধিতা করে। আন্তর্জাতিক মানবাধিকার কর্মসূচির সুস্থ বিকাশে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তারা।

দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সহযোগিতা প্রসঙ্গে উভয় পক্ষ জাতিসংঘ, জি-২০, ব্রিকস ও এপেকসহ বিভিন্ন বহুপাক্ষিক কাঠামোয় একে অপরের প্রচেষ্টার প্রশংসা করে। তারা ‘জাতিসংঘ দুর্নীতিবিরোধী কনভেনশন’-এর কেন্দ্রীয় ভূমিকার প্রতি সমর্থন জানিয়ে আরও ন্যায়সঙ্গত ও ভারসাম্যপূর্ণ দুর্নীতিবিরোধী বৈশ্বিক শাসনব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানায়।

এ ছাড়া উভয় পক্ষ মধ্য এশিয়ায় স্থিতিশীলতা এবং টেকসই আর্থ-সামাজিক উন্নয়ন বজায় রাখতে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

(রুবি/ফয়সল/লাবণ্য)

中华人民共和国和俄罗斯联邦关于进一步加强全面战略协作、深化睦邻友好合作的联合声明

应中华人民共和国主席习近平邀请,俄罗斯联邦总统普京于2026年5月19日至20日对中华人民共和国进行国事访问。两国元首在北京举行正式会谈,并共同出席2026-2027年“中俄教育年”开幕式。中华人民共和国国务院总理李强同俄罗斯总统普京举行会见。

中华人民共和国和俄罗斯联邦(以下称“双方”),声明如下:

今年是双方宣布决心发展平等信任的、面向二十一世纪的战略协作伙伴关系30周年、《中俄睦邻友好合作条约》签署25周年。

《中俄睦邻友好合作条约》继承弘扬了历史悠久的中俄交往传统,遵循公认的国际法原则和准则,为当代中俄关系发展奠定长期法律基础,条约中所固定下来的双边协作基本原则历经时间考验,时至今日仍具有重要现实意义。中俄在互相尊重主权和领土完整、互不侵犯、互不干涉内政、平等互利、和平共处原则基础上,支持彼此独立自主选择社会制度和发展道路权利,相互支持维护历史文化认同和传统价值观,两国关系具有不结盟、不对抗、不针对第三国的性质。在双方不懈努力下,中俄新时代全面战略协作伙伴关系达到历史最高水平并不断向前发展,这符合两国和两国人民根本利益,符合中俄各自总体国家发展任务,也为促进公正的世界多极化和国际关系民主化作出重要贡献。

双方同意根据《中俄睦邻友好合作条约》第二十五条对其予以延期,推动双边关系继续向更高水平、更高质量发展。

双方将以元首外交为引领,全面贯彻落实两国元首达成的重要共识,继续保持密切高层交往,保障政府、立法机构及党际间交往机制高效畅通运行。

双方将继续巩固两军传统友好,增进军事领域互信,加强执法能力建设合作,深化在应急管理领域全面交流与合作,加强防灾减灾救灾领域合作。双方愿推动各方在多边人权领域开展建设性对话与合作,反对将人权政治化、双重标准以及利用人权问题干涉他国内政,共同推动国际人权议程各个方面的健康发展。

双方赞赏彼此在联合国、二十国集团、金砖国家、亚太经合组织等多边框架下为推进反腐败国际合作所作努力,愿继续坚定支持《联合国反腐败公约》在反腐败全球治理中发挥主渠道作用,推动构建更加公正合理的反腐败全球治理体系。

双方强调,当前,日本加速“再军事化”,严重威胁地区和平稳定,国际社会和地区国家对此高度警惕。俄方支持中国和东盟国家共同维护南海和平稳定。双方认为,南海问题应由直接当事国通过谈判协商解决,坚决反对域外势力插手介入南海问题。

双方认为必须在充分、完整、全面遵循《联合国宪章》原则基础上消除乌克兰危机根源,确保实现共同安全,构建持久和平架构。

双方将继续致力于维护中亚地区稳定和社会经济持续发展。

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.