Saturday, August 1, 2026
Live

বিশ্বমঞ্চে চীনের তরুণদের সাফল্যে সন্তুষ্ট বেইজিং: মাও নিং

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বিশ্বমঞ্চে চীনের তরুণদের সাফল্যে সন্তুষ্ট বেইজিং: মাও নিং

নিজ নিজ ক্ষেত্রে বিশ্বমঞ্চে আরও বেশি সংখ্যক চীনা তরুণের সাফল্য অর্জনে সন্তোষ প্রকাশ করেছে চীন। শুক্রবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ কথা বলেন।

চীনের গণিতবিদ ওয়াং হংয়ের ফিল্ডস মেডেল অর্জন এবং রোবট প্রযুক্তি ও মহাকাশ অনুসন্ধানে তরুণ প্রতিভাদের অগ্রগতির বিষয়ে মন্তব্য করতে গিয়ে মাও নিং বলেন, চীনের তরুণরা বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করছে, যা তাদের উদ্যম, আত্মবিশ্বাস ও সক্ষমতার প্রমাণ।

তিনি বলেন, আমরা আনন্দিত যে আরও বেশি সংখ্যক তরুণ চীনা নাগরিক নিজ নিজ ক্ষেত্রে বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করছেন। এসব ব্যক্তিগত সাফল্য একত্রে চীনা তরুণদের প্রাণবন্ততা, আত্মবিশ্বাস ও সাহসকে তুলে ধরে।

মাও নিং আরও বলেন, তরুণরাই ভবিষ্যৎ এবং তারুণ্যের কোনো সীমান্ত নেই। বিশ্বের সব দেশের তরুণদের একসঙ্গে কাজ করে বৈশ্বিক উন্নয়নে অবদান রাখা এবং মানবজাতির জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিনি আশা প্রকাশ করেন, বিভিন্ন দেশের তরুণরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরি করবে এবং বিশ্ব উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.