দক্ষিণ চীন সাগরে ডুবে যাওয়া ভিয়েতনামের একটি মাছ ধরার জাহাজের আরও দুই নাবিককে উদ্ধার করেছে চীনা কোস্টগার্ড। হাইনান প্রদেশের সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার কেন্দ্র সূত্রে জানা গেছে এ তথ্য।
গতকাল (রোববার) রাতে উদ্ধার অভিযান চালায় চীনা কোস্টগার্ডের জুয়ানদে ও নানশা জাহাজ। ওই সময় বিপদগ্রস্ত দুই ভিয়েতনামি নাবিককে শনাক্ত করে জুয়ানদে জাহাজ। কোস্টগার্ডের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন এবং রাত ১০টা ৩৮ মিনিট ও ১১টা ৩২ মিনিটে পৃথকভাবে দুজনকে নিরাপদে উদ্ধার করেন। উদ্ধার করা দুই নাবিকের শারীরিক অবস্থা স্থিতিশীল।
২৭ জুলাই রাত ১২টা পর্যন্ত, চীনা উদ্ধারকারী বাহিনী মোট ৪৭ জনকে উদ্ধার করেছে। উদ্ধার অভিযান এখনও চলছে।
সূত্র: সিএমজি