বিশ্ব উন্নয়ন উদ্যোগের পঞ্চম বার্ষিকীর উচ্চ পর্যায়ের সম্মেলন, আগামীকাল (মঙ্গলবার), বেইজিংয়ে অনুষ্ঠিত হবে। চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্মেলনে অংশ নেবেন এবং ভাষণ দেবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনৈক মুখপাত্র, আজ (সোমবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে, এ তথ্য জানান।
মুখপাত্র বলেন, জাতিসংঘের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চীনে নিযুক্ত ‘বিশ্ব উন্নয়ন উদ্যোগ গ্রুপের বন্ধু’ সদস্যদেশগুলোর রাষ্ট্রদূতগণ, চীনে জাতিসংঘ উন্নয়ন ব্যবস্থার প্রতিনিধিগণ, এবং বিখ্যাত বিশেষজ্ঞ ও পণ্ডিতসহ দেশি-বিদেশি অতিথিরা সম্মেলনে অংশ নেবেন। তাঁরা বিশ্ব উন্নয়ন উদ্যোগের সাফল্য, সহযোগিতার প্রধান বিষয়, এবং এর বৈশ্বিক অবদান নিয়ে মত বিনিময় করবেন।
সূত্র: সিএমজি