যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফর সফলভাবে সম্পন্ন করে বেইজিংয়ের উদ্দেশে রওয়ানা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। স্থানীয় সময় ২৫ সেপ্টেম্বর বিকেলে ওয়াশিংটন ত্যাগ করে প্রেসিডেন্টের বিশেষ বিমান।
ওয়াশিংটন ত্যাগ করার সময় যুক্তরাষ্ট্র সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে সি চিন পিংকে বিদায় জানান। বিদায় উপলক্ষে বিমানবন্দরে ২১টি তোপধ্বনি দেওয়া হয়।
বিমানবন্দরের পথে বিদেশে বসবাসকারী চীনা নাগরিক ও ছাত্রছাত্রীরা রাস্তার দুই পাশে চীন ও যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা নেড়ে প্রেসিডেন্ট সি চিন পিংকে উষ্ণ অভিনন্দন জানান।
(স্বর্ণা/ফয়সল/আনন্দী)