Wednesday, September 30, 2026
Live

অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উদ্ভাবন জোরদারে পিবিওসির নতুন আর্থিক নীতি ঘোষণা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উদ্ভাবন জোরদারে পিবিওসির নতুন আর্থিক নীতি ঘোষণা

উদ্ভাবনভিত্তিক, উচ্চমানের এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে বেশ কিছু আর্থিক নীতিতে বড় ধরনের সংস্কার এনেছে চীনের কেন্দ্রীয় গণব্যাংক (পিবিওসি)। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

ঘোষিত নতুন ব্যবস্থার অংশ হিসেবে, পলিসি ব্যাংকগুলোকে বাস্তব অর্থনীতিতে সমর্থন জোগাতে এবং জাতীয় কৌশল বাস্তবায়নে উৎসাহিত করতে ‘প্লেজড সাপ্লিমেন্টারি লেন্ডিং’ (পিএসএল) সুবিধার এক বছরের সুদের হার ১ দশমিক ৭৫ শতাংশ থেকে কমিয়ে ১ দশমিক ৫০ শতাংশ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটের বিবৃতি অনুযায়ী, পানি নেটওয়ার্ক, নতুন ধরনের পাওয়ার গ্রিড, কম্পিউটিং পাওয়ার নেটওয়ার্ক, পরবর্তী প্রজন্মের যোগাযোগ নেটওয়ার্ক, শহুরে ভূগর্ভস্থ পাইপলাইন নেটওয়ার্ক এবং লজিস্টিক নেটওয়ার্ক—এই 'ছয়টি নেটওয়ার্ক' উদ্যোগের নির্মাণকাজে এই তহবিল সহায়তা কাজে লাগানো হবে।

এই নীতিমালার মূল উদ্দেশ্য হলো ‘ছয়টি নেটওয়ার্ক’ প্রকল্পে আর্থিক সহযোগিতা বাড়াতে পলিসি ব্যাংকগুলোকে উৎসাহিত করা, যাতে কার্যকর বিনিয়োগ বৃদ্ধি পায় এবং অভ্যন্তরীণ চাহিদার সুপ্ত সম্ভাবনাগুলো পুরোপুরি কাজে লাগানো যায়।

উল্লেখ্য, ২০১৪ সালে চীনের কেন্দ্রীয় ব্যাংক পিএসএল চালু করেছিল। মূলত শহরাঞ্চলের আবাসিক এলাকার সংস্কার, ভূগর্ভস্থ পাইপলাইন ও করিডোর নির্মাণ এবং বড় বড় পানিসম্পদ সংরক্ষণ প্রকল্পের মতো সরকারি উদ্যোগগুলোতে অর্থায়ন নিশ্চিত করতে এই ব্যবস্থা ব্যবহৃত হয়ে থাকে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.