Wednesday, September 30, 2026
Live

ইউরোপের প্রস্তাবিত ‘৩০১’ টুলকে সুরক্ষাবাদ ও একতরফাবাদ বলল চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ইউরোপের প্রস্তাবিত ‘৩০১’ টুলকে সুরক্ষাবাদ ও একতরফাবাদ বলল চীন

ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি সদস্যদেশের প্রস্তাবিত তথাকথিত ‘ইউরোপীয় ৩০১ টুল’কে সুরক্ষাবাদ ও একতরফাবাদের উদাহরণ হিসেবে উল্লেখ করেছে চীন। বেইজিং বলছে, এমন পদক্ষেপ চীন-ইইউ বাণিজ্য এবং বৈশ্বিক শিল্প ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতাকে ব্যাহত করতে পারে।

মঙ্গলবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র গণমাধ্যমের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি ইইউ সদস্যদেশ ইউরোপীয় কমিশনকে তথাকথিত ‘৩০১ টুল’ দ্রুত কার্যকর এবং চীনের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে একটি যৌথ নথি তৈরির প্রস্তুতি নিচ্ছে।

চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ ধরনের ব্যবস্থা কোনো সমস্যার সমাধান করবে না, বরং উল্টো নেতিবাচক ফল বয়ে আনতে পারে। তিনি উল্লেখ করেন, অতীতে ইউরোপীয় ইউনিয়নও এ ধরনের পদক্ষেপের শিকার হয়েছে।

বিশ্ব বাণিজ্য সংস্থা—ডব্লিউটিও—গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ইইউ দীর্ঘদিন ধরে বহুপাক্ষিকতার পক্ষে অবস্থান নিয়ে আসছে। চীনের ভাষ্য অনুযায়ী, ইইউ যদি ডব্লিউটিওর নিয়ম লঙ্ঘনের পথে এগিয়ে যায়, তাহলে নিয়মভিত্তিক বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে।

বর্তমানে চীন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক পরামর্শ কাঠামোর আওতায় সংলাপ চলছে। উভয় পক্ষই পরস্পরের উদ্বেগ মোকাবিলায় সমাধানের পথ খুঁজছে বলে জানিয়েছে চীন।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.