Wednesday, October 14, 2026
Live

এনইভি রপ্তানিতে কর ছাড়ের হার ৯ শতাংশে নামিয়ে আনবে চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
এনইভি রপ্তানিতে কর ছাড়ের হার ৯ শতাংশে নামিয়ে আনবে চীন

চীনের অর্থ মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় কর প্রশাসন সোমবার জানিয়েছে যে, ২০২৭ সালের ১ এপ্রিল থেকে নতুন শক্তির যানবাহনের (এনইভি) ক্ষেত্রে মূল্য সংযোজন করে রপ্তানি ছাড়ের হার ১৩ শতাংশ থেকে কমিয়ে ৯ শতাংশ করা হবে এবং ই-সিগারেট ডিভাইসের ক্ষেত্রে এই ছাড় পুরোপুরি বাতিল করা হবে।

চীনের এনইভি খাতের দ্রুত সম্প্রসারণ এবং গাড়ি নির্মাতাদের প্রবৃদ্ধির জন্য ক্রমশ বিদেশি বাজারের দিকে ঝুঁকে পড়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, চীন বিশ্বের বৃহত্তম এনইভি বাজার; এই ক্যাটাগরির আওতায় ব্যাটারি-চালিত বৈদ্যুতিক গাড়ি এবং প্লাগ-ইন হাইব্রিড গাড়ি অন্তর্ভুক্ত রয়েছে।

গত সেপ্টেম্বরে চীন ১০ লাখ ৫০ হাজার গাড়ি রপ্তানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬১.৪ শতাংশ বেশি। এর মধ্যে ৫ লাখ ৭১ হাজার ছিল এনইভি, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। টানা চতুর্থ মাসের মতো মোট গাড়ি রপ্তানির অর্ধেকেরও বেশি ছিল এনইভি।

এই পদক্ষেপটি রপ্তানি কর ছাড় নীতিমালার ক্ষেত্রে চীনের ধারাবাহিক সংস্কার ও সমন্বয়েরই অংশ। এর আগে দেশটি ২০২৬ সালের ১ এপ্রিল থেকে ফটোভোলটাইক (সৌরবিদ্যুৎ) পণ্যের ভ্যাট রপ্তানি ছাড় বাতিল করেছে এবং একই তারিখ থেকে ব্যাটারি পণ্যের ছাড়ের হার ৯ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করেছে; এ ছাড়া ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ব্যাটারির ক্ষেত্রেও এই ছাড় পুরোপুরি তুলে নেওয়া হবে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.