Wednesday, July 8, 2026
Live

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির আহ্বান চীনের উপ-প্রধানমন্ত্রীর

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির আহ্বান চীনের উপ-প্রধানমন্ত্রীর

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধি নিশ্চিতে সদস্য দেশগুলোর প্রতি যৌথ প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন চীনের উপ-প্রধানমন্ত্রী হ্য লিফেং। শনিবার পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের সুচৌ শহরে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের বাণিজ্য মন্ত্রীদের সম্মেলনে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান।

চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর অন্যতম এই সদস্য তার বক্তব্যে বলেন, বর্তমানে বিশ্বজুড়ে এমন কিছু পরিবর্তন ত্বরান্বিত হচ্ছে যা বিগত এক শতাব্দীতেও দেখা যায়নি। এই পরিস্থিতিতে এপেক সদস্য দেশগুলো যদি পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক বিশ্বাস এবং উভয়ের জন্য লাভজনক সহযোগিতা বজায় রাখে, তবেই কেবল অঞ্চলে একটি উন্মুক্ত, উচ্চ-মানের, ভারসাম্যপূর্ণ ও নিরাপদ উন্নয়ন এবং অভিন্ন সমৃদ্ধি অর্জন সম্ভব।

হ্য লিফেং আরও বলেন, উদীয়মান খাতগুলোতে যোগাযোগ ও সংলাপ জোরদার করতে চীন যে কোনো পক্ষের সাথে কাজ করতে প্রস্তুত। একই সাথে বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার প্রক্রিয়াকে যৌথভাবে সমর্থন করা এবং একটি বাস্তবসম্মত ও নমনীয় উপায়ে আঞ্চলিক অর্থনৈতিক সংহতি বা একীকরণকে এগিয়ে নেওয়ার বিষয়েও বেইজিংয়ের প্রতিশ্রুতির কথা জানান তিনি।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.