চীনের আসন্ন জাতীয় দিবস উপলক্ষে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে আয়োজন করা হয়েছে নানা দেশাত্মবোধক কর্মসূচি। আগামী ১ অক্টোবর চীনের জাতীয় দিবস। ১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার স্মরণে প্রতিবছর দিনটি উদযাপন করা হয়। এ বছর দেশটির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
জাতীয় দিবসকে সামনে রেখে হংকংয়ের একটি স্থানীয় পার্কে আয়োজিত অনুষ্ঠানে ছিল নানা সাংস্কৃতিক পরিবেশনা ও শিক্ষামূলক কার্যক্রম। এসব আয়োজনের মাধ্যমে স্থানীয় তরুণদের সম্প্রদায়ের উন্নয়ন এবং দেশের সামগ্রিক অগ্রগতি সম্পর্কে আরও গভীর ধারণা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে শতাধিক হংকং তরুণ উৎসাহের সঙ্গে অংশ নেন। অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন কারুশিল্পে হাতে-কলমে অভিজ্ঞতা, সৃজনশীল কর্মশালা এবং শিক্ষামূলক খেলাসহ ছিল নানা আয়োজন।
আয়োজকরা জানান, তরুণদের সামগ্রিক বিকাশে সহায়তা করার পাশাপাশি হংকংয়ের সমৃদ্ধি ও জাতীয় উন্নয়নে নতুন প্রাণশক্তি যোগ করাই এই উদ্যোগের লক্ষ্য।
অনুষ্ঠানের আয়োজক হ্য ফান বলেন, শিল্প ও সংস্কৃতির মাধ্যমে মানুষের মধ্যে আরও উষ্ণতা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা। একই সঙ্গে চীনের সমৃদ্ধি ও শক্তি, হংকংয়ের সম্প্রীতি ও স্থিতিশীলতা এবং সবার সুস্বাস্থ্য কামনা করা হয়।
উৎসবমুখর এই আয়োজনে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তরুণদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে উপস্থিত ছিলেন আর্থিক খাতের পেশাজীবীরাও। তারা হংকংয়ের ভবিষ্যৎ নিয়ে আস্থা প্রকাশ করেন।
সূত্র: সিএমজি