Wednesday, September 30, 2026
Live

জাপানি প্রতিষ্ঠানকে চীনে ব্যবসা সম্প্রসারণের আহ্বান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
জাপানি প্রতিষ্ঠানকে চীনে ব্যবসা সম্প্রসারণের আহ্বান

চীনে ব্যবসা সম্প্রসারণ এবং দেশটির বাজারের সুযোগ ভাগ করে নিতে জাপানি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। মঙ্গলবার বেইজিংয়ে, জাপান অ্যাসোসিয়েশন ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড—জাপিটের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ কথা বলেন চীনের উপ-প্রধানমন্ত্রী হ্য লিফেং।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য হ্য লিফেং বলেন, চীন সবসময় জাপানি প্রতিষ্ঠানগুলোকে দেশে ব্যবসা পরিচালনা এবং বাজারের সুযোগ কাজে লাগাতে স্বাগত জানায়।

চীন ও জাপান ঘনিষ্ঠ প্রতিবেশী এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদার উল্লেখ করে তিনি ঐতিহাসিক ইস্যুতে সঠিক অবস্থান বজায় রাখার আহ্বান জানান। চীনের সঙ্গে বন্ধুত্বের ঐতিহ্য এগিয়ে নেওয়া এবং চীন-জাপান অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদারে জাপিটকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান্ও জানান তিনি।

বৈঠকে জাপিটের প্রেসিডেন্ট তাকেশি ইওয়ায়া বলেন, জাপানের ব্যবসায়ী মহল চীনের সঙ্গে যোগাযোগ আরও সম্প্রসারণে প্রস্তুত। দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ধারাবাহিক প্রবৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা আরও গভীর করতেও কাজ করতে চায় জাপানের ব্যবসায়ী সম্প্রদায়।

চীন ও জাপানের ব্যবসায়িক যোগাযোগ জোরদারের পাশাপাশি পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের প্রতিনিধিরা।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.