Wednesday, September 30, 2026
Live

বৈশ্বিক উদ্ভাবন সূচকে ১৪তম স্থানে হংকং

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বৈশ্বিক উদ্ভাবন সূচকে ১৪তম স্থানে হংকং

বৈশ্বিক উদ্ভাবন সূচক-২০২৬-এ এক ধাপ এগিয়ে ১৪তম স্থানে উঠে এসেছে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং। বিশ্ব মেধাস্বত্ব সংস্থা-ডব্লিউআইপিও প্রকাশিত এই সূচকে ১৩৯টি অর্থনীতির মধ্যে এ অবস্থান অর্জন করেছে হংকং। এশিয়ায় হংকংয়ের অবস্থান পঞ্চম।

‘ইনোভেশন ইনপুট’ বা উদ্ভাবনে বিনিয়োগের সক্ষমতার সূচকেও হংকং বিশ্বের অষ্টম শক্তিশালী অর্থনীতি হিসেবে অবস্থান ধরে রেখেছে।

বিশ্বের অন্যতম প্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে হংকং সরকারের নানা উদ্যোগের মধ্যেই এই অগ্রগতি এসেছে। চলতি মাসের শুরুতে প্রকাশিত হংকংয়ের প্রথম পাঁচ বছর মেয়াদি পরিকল্পনায় অঞ্চলটিকে বৈশ্বিক বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্রে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পরিকল্পনার আওতায় নর্দার্ন মেট্রোপলিসে নতুন প্রযুক্তি পার্ক গড়ে তুলে গবেষণা ও উন্নয়ন থেকে শুরু করে প্রযুক্তির বাণিজ্যিকীকরণ, পরীক্ষামূলক উৎপাদন এবং ব্যাপক উৎপাদন—পুরো প্রক্রিয়াকে একটি সমন্বিত শিল্প কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

একই সঙ্গে নতুন শিল্পায়নকে এগিয়ে নেওয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে অর্থনীতির বিভিন্ন খাতকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে হংকং প্রশাসনের।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.