Wednesday, October 14, 2026
Live

শীতে বরফের রাজ্য, নতুন রেকর্ড গড়তে প্রস্তুত বিশ্বের বৃহত্তম আইস-স্নো পার্ক

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
শীতে বরফের রাজ্য, নতুন রেকর্ড গড়তে প্রস্তুত বিশ্বের বৃহত্তম আইস-স্নো পার্ক

চীনের হারবিনে শীতের উৎসব ঘিরে বাড়ছে প্রস্তুতি। এবার আরও বড় পরিসরে সাজানো হচ্ছে বিশ্বের বৃহত্তম বরফ ও তুষার-ভিত্তিক থিম পার্ক ‘হারবিন আইস-স্নো ওয়ার্ল্ড’।

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংচিয়াং প্রদেশের রাজধানী হারবিনে অবস্থিত এই পার্কের আয়তন এবার বেড়ে দাঁড়াবে ১২ লাখ ৫০ হাজার বর্গমিটার। এতে ব্যবহার করা হবে প্রায় ৪ লাখ ঘনমিটার বরফ ও তুষার। ২০২৬-২৭ সালের শীত মৌসুমে দর্শনার্থীদের জন্য থাকবে এক হাজারের বেশি বরফ ও তুষারের স্থাপনা।

পার্কটিতে বরফের নান্দনিক দৃশ্য, বিনোদনমূলক আয়োজন, সাংস্কৃতিক পরিবেশনা, শীতকালীন ক্রীড়া, বিভিন্ন থিম-ভিত্তিক আকর্ষণ এবং দর্শনার্থীদের সেবার জন্য ছয়টি প্রধান বিভাগ থাকবে। পাশাপাশি পার্কের প্রবেশদ্বার ও প্রধান টাওয়ারের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাও নতুনভাবে সাজানো হবে।

আয়োজকেরা জানিয়েছেন, এবার দর্শনার্থীদের জন্য বাড়ানো হবে অংশগ্রহণমূলক ও ইন্টার‌-অ্যাকটিভ অভিজ্ঞতা। খেলাধুলা ও পর্যটনের সমন্বয়ে কার্লিং এবং আইস হকিসহ বিভিন্ন বরফ-ভিত্তিক ক্রীড়া আয়োজনেরও পরিকল্পনা রয়েছে।

গত ফেব্রুয়ারিতে এক দিনেই এই পার্কে ১ লাখ ২০ হাজারের বেশি দর্শনার্থী সমাগম ঘটে, যা ছিল একটি রেকর্ড।

চীন শীতকালীন পর্যটন ও বরফ অর্থনীতিকে নতুন প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে কাজ করছে। দেশটির পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে এই খাতের বাজারের আকার ১ লাখ ২০ হাজার কোটি ইউয়ানে এবং ২০৩০ সালের মধ্যে ১ লাখ ৫০ হাজার কোটি ইউয়ানে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

নতুন আয়োজনের মধ্য দিয়ে হারবিন এবারও শীতের পর্যটনে বিশ্বজুড়ে দর্শনার্থীদের আকর্ষণ করতে প্রস্তুত হচ্ছে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.