Tuesday, July 7, 2026
Live

দশম রেশমপথ মেলা চীনের সি’আন শহরে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
第十届丝博会21日在西安开幕 总面积7.2万平方米

দশম রেশপপথ আন্তর্জাতিক মেলা তথা ‘পূর্ব ও পশ্চিম চীন সহযোগিতা ও বিনিয়োগ মেলা’ আজ (বৃহস্পতিবার), শ্যানসি প্রদেশের রাজধানী সি’আন শহরে শুরু হয়েছে। এবার মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে: ‘রেশমপথের মাধ্যমে নতুন সুযোগ, উন্মুক্ত সহযোগিতায় নতুন অধ্যায় লেখা’।

মেলায় মোট ৬টি প্রদর্শনী-এলাকা স্থাপন করা হয়েছে, যার মধ্যে রয়েছে: রেশমপথের শ্রেষ্ঠ পণ্য প্রদর্শনী, আন্তঃপ্রাদেশিক সহযোগিতা প্রদর্শনী, বিমান ও নিম্ন-উচ্চতার অর্থনীতি প্রদর্শনী, গাড়ি নির্মাণ প্রদর্শনী, ইত্যাদি। মোট প্রদর্শনী-এলাকা ৭২ হাজার বর্গমিটারের। আয়োজক প্রদেশ হিসেবে রয়েছে চিয়াংসু ও ইউননান প্রদেশ। পাঁচ দিনব্যাপী এই মেলায় আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কার্যক্রম অনুষ্ঠিত হবে, যেমন: দেশি উচ্চমানের পণ্য সহযোগিতা ও বিনিময় অনুষ্ঠান, চীন-ইউরোপ রেলপথ অর্থনৈতিক বলয় সংক্রান্ত বৈশ্বিক সহযোগিতা বিনিময় অনুষ্ঠান, ডিজিটাল অর্থনীতি আন্তর্জাতিক সহযোগিতা বিনিময় অনুষ্ঠান, ইত্যাদি। এসব কার্যক্রমের লক্ষ্য হলো: মেলার উচ্চমানের উন্মুক্তকরণ প্ল্যাটফর্মের ভূমিকা পূর্ণভাবে কাজে লাগিয়ে, মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া, দক্ষিণ এশিয়ার দেশ এবং আন্তঃপ্রাদেশিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার সম্পর্ক আরও গভীর করা।

একই দিনে তৃতীয় চীন-উজবেকিস্তান আঞ্চলিক সহযোগিতা ফোরাম ও দশম রেশমপথ মেলার উদ্বোধনী অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করা হয়।

(শিশির/আলিম/আকাশ)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.