শুক্রবার চীনের পূর্বাঞ্চলীয় চিয়াংসু প্রদেশের সুচৌ শহরে ২০২৬ সালের এপেক বাণিজ্যমন্ত্রী সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলনের একটি পার্শ্ব অনুষ্ঠান হিসেবে, গত বৃহস্পতিবার 'এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য ও শিল্প সম্প্রদায়ের অংশীদারিত্ব সংলাপ' এবং '২০২৬ সুচৌ বৈশ্বিক বিনিয়োগ সম্মেলন' অনুষ্ঠিত হয়, যা বিশ্বের ৩০টিরও বেশি দেশ ও অঞ্চলের ৭০০টিরও বেশি কোম্পানির প্রতিনিধিদের আকর্ষণ করেছে। তাঁরা চীনে তাঁদের গভীরভাবে জড়িত থাকার অভিজ্ঞতা তুলে ধরেছেন এবং এপেকের ‘চীন বছর’ চলাকালে এই সুযোগ কাজে লাগিয়ে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার আরও বিস্তৃত সম্ভাবনা উন্মোচনের প্রত্যাশা করছেন।
(জিনিয়া/তৌহিদ/তুহিনা)