বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন । বৃহস্পতিবার এ সাক্ষাৎ করেন তারা।
সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরকে সফল হিসেবে উল্লেখ করেন এবং ওই সফরের ফলাফল বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় চীন ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও সম্প্রসারণ এবং বিভিন্ন বাস্তবমুখী প্রকল্প এগিয়ে নেওয়ার বিষয়েও মতবিনিময় হয়।
উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।
সূত্র: সিএমজি