জুন ২৩, সিএমজি বাংলা ডেস্ক: ১৬তম ব্রিকস জাতীয় নিরাপত্তা বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে রোববার ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে দুই দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়েছেন ওয়াং ই।
ব্রিকস সদস্য দেশগুলোর শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের এই সম্মেলনে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি, বহুপাক্ষিক সহযোগিতা এবং কৌশলগত স্থিতিশীলতার মতো নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে।
নাহার/হাশিম
তথ্য ও ছবি-সিসিটিভি।