চীনের জাতীয় অভিবাসন প্রশাসন জানিয়েছে, এই ছুটির সময়ে বিদেশি পর্যটকদের সংখ্যাও বেড়েছে। বিদেশিদের সীমান্ত পারাপার হয়েছে ৭ লাখ ৭৭ হাজার, যা আগের বছরের তুলনায় ২৩ দশমিক ৩ শতাংশ বেশি।এ ছাড়া চীনে প্রবেশ করা বিদেশি পর্যটকদের মধ্যে ২ লাখ ৬৬ হাজার জন ভিসামুক্ত সুবিধা নিয়ে দেশটিতে প্রবেশ করেছেন। এটি গত বছরের তুলনায় ১৫ দশমিক ২ শতাংশ বেশি।
কর্তৃপক্ষ বলছে, চীনের সহজ ভিসা নীতির কারণে বিদেশি পর্যটকের সংখ্যা বাড়ছে। বর্তমানে চীন ৫০টি দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা দিয়েছে, যা পর্যটন খাতে ইতিবাচক প্রভাব ফেলছে।নাহার/হাশিম তথ্য ও ছবি-সিনহুয়া।