জুন ২৩, সিএমজি বাংলা ডেস্ক: চীন সবসময় কলম্বিয়ার সঙ্গে সম্পর্ককে কৌশলগত দৃষ্টিকোণ ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন।
সোমবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
কুও চিয়াখুন বলেন, “আমরা কলম্বিয়ার সফলভাবে সম্পন্ন হওয়া দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনকে অভিনন্দন জানাই। চীন সবসময় কলম্বিয়ার সঙ্গে সম্পর্ককে কৌশলগত ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি থেকে দেখে আসছে এবং নতুন সরকারের সঙ্গে কাজ করে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে প্রস্তুত।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে এবং সম্পর্ক আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে।
নাহার/সাকিব
তথ্য ও ছবি-সিনহুয়া