Wednesday, June 24, 2026
Live

চীন-মিশর বৈঠক, কৌশলগত অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন-মিশর বৈঠক, কৌশলগত অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ

জুন ২৩, সিএমজি বাংলা: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় বৈদেশিক বিষয়ক কমিশনের কার্যালয়ের পরিচালক ওয়াং ই মিশরের জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব ইউসুফ আলা উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন। সোমবার নয়াদিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ওয়াং ই বলেন, এ বছর চীন ও মিসরের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। এই উপলক্ষকে সামনে রেখে চীন উচ্চপর্যায়ের ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা, রাজনৈতিক পারস্পরিক আস্থা জোরদার, বাস্তবভিত্তিক সহযোগিতা এগিয়ে নেওয়া, বহুপাক্ষিক সমন্বয় বাড়ানো এবং চীন-মিশরের সমন্বিত কৌশলগত অংশীদারত্বকে ধারাবাহিকভাবে এগিয়ে নিতে আগ্রহী।

তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি গভীর ও জটিল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। চীন ও মিশর বৈশ্বিক দক্ষিণের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে অভিন্ন স্বার্থ ভাগাভাগি করে এবং স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।

ওয়াং বলেন, ব্রিকস ও জাতিসংঘের মতো বহুপাক্ষিক কাঠামোর আওতায় মিশরের সঙ্গে সমন্বয় জোরদার করতে চীন প্রস্তুত। একই সঙ্গে বৈশ্বিক দক্ষিণের স্বাধীনতা ও আত্মনির্ভরশীলতা সমুন্নত রাখা, বহুমেরুকরণকে এগিয়ে নেওয়া এবং মানবজাতির অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গঠনে যৌথভাবে কাজ করতে চায় বেইজিং।

ইউসুফ আলা উদ্দিন বলেন, চীন মিসরের প্রকৃত বন্ধু ও অংশীদার। দুই দেশের সমন্বিত কৌশলগত অংশীদারত্বের ভিত্তি দৃঢ় এবং এর ফলাফলও ইতিবাচক। তিনি দীর্ঘদিনের সমর্থন ও সহযোগিতার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা জানান এবং এক-চীন নীতির প্রতি মিসরের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি চীনের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপের বিরোধিতা করেন।

বৈঠকে উভয় পক্ষ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও মতবিনিময় করে। আলা উদ্দিন মিশর ও অন্যান্য পক্ষের মধ্যস্থতা প্রচেষ্টা এবং সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এবং শান্তি ও সংলাপ এগিয়ে নিতে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার উচ্চ প্রশংসা করেন।

সাকিব/জেনিফার

তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.