Thursday, July 2, 2026
Live

আকার-আয়তনে নতুন রেকর্ড গড়ল ৯ম চীন-ইউরেশিয়া এক্সপো

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
আকার-আয়তনে নতুন রেকর্ড গড়ল ৯ম চীন-ইউরেশিয়া এক্সপো

জুলাই ১, সিএমজি বাংলা: চীনের সিনচিয়াংয়ে অনুষ্ঠিত ৯ম চীন-ইউরেশিয়া এক্সপো আকার ও আয়োজনে নতুন রেকর্ড গড়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

২৫ থেকে ২৯ জুন পর্যন্ত সিনচিয়াংয়ের রাজধানী উরুমছিতে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক দেশি-বিদেশি ৩ হাজার ১০০টিরও বেশি প্রতিষ্ঠান ও কোম্পানি অংশ নেয়। মোট ৪৯টি দেশ, অঞ্চল ও আন্তর্জাতিক সংস্থা এক্সপোতে অংশগ্রহণ করে। এর মধ্যে ২৭টি দেশ জাতীয় প্যাভিলিয়ন স্থাপন করে। ব্যবসায়িক আলোচনা ও বাণিজ্যিক যোগাযোগের জন্য ২ হাজারেরও বেশি বিদেশি প্রদর্শক ও ক্রেতা এক্সপোতে অংশ নেন। এ ছাড়া দেশীয় পেশাদার ক্রেতার সংখ্যা ছিল ২৩ হাজার ৭০০।

শিনচিয়াং আন্তর্জাতিক এক্সপো বিষয়ক ব্যুরোর উপপরিচালক সু ইয়েফিং বলেন, ‘আন্তর্জাতিক অংশগ্রহণের ধারাবাহিক সম্প্রসারণ, বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গুণগত মানের উন্নয়ন, চাহিদা ও জোগানের মধ্যে সমন্বয়ের দক্ষতা বৃদ্ধি এবং অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতি ও উৎসাহী আলোচনা—এ সবই ইউরেশীয় সহযোগিতার সম্ভাবনাময় ভবিষ্যতের সবচেয়ে প্রত্যক্ষ স্বীকৃতি।‘

সরকারি তথ্য অনুযায়ী, পাঁচ দিনের এই এক্সপোতে মোট ৩ লাখ ২৯ হাজার ৩০০ জন দর্শনার্থী উপস্থিত ছিলেন। এর মধ্যে প্রায় ১০ হাজার ছিলেন বিদেশি দর্শনার্থী।

আঞ্চলিক বাণিজ্য বিভাগের উপপ্রধান লি হংছি জানান, এক্সপো চলাকালে ৮০টিরও বেশি অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সবের মধ্যে উচ্চপর্যায়ের সংলাপ, বিভিন্ন দেশভিত্তিক অধিবেশন এবং শিল্পখাতভিত্তিক ব্যবসায়িক সংযোগ সভা ছিল। একই সঙ্গে নতুন সীমান্তপারের বাণিজ্য মডেলগুলোও ক্রমাগত ইতিবাচক সুফল দেখাচ্ছে।

সাকিব/হাশিম

তথ্য ও ছবি: সিনহুয়া।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.